শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
এতিম শিশুদের পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, খাদ্য ও শিক্ষা সহায়তা প্রদান হোমনায় গাছ কাটতে গিয়ে পড়ে যুবকের মৃত্যু কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্রদের অনুপ্রেরণা ও উৎসাহ জোগায় : অধ্যাপক নজরুল ফটিকছড়িতে বেয়াইনকে ধর্ষন করে হত্যা,বেয়াই আটক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীরের দাফন সম্পন্ন পাইকগাছায় বন্দোবস্ত নেয়া সম্পত্তি জোর পূর্বক দখলের পাঁয়তারা: থানায় অভিযোগ আনোয়ারা অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেফতার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোরছালিন নিহত ঠাকুরগাওয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আরও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস না থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা মাদারগঞ্জ টু সারিয়াকান্দি দ্বিতীয় যমুনা সেতু’র দাবীতে মাদারগঞ্জে মানববন্ধন সোনাতলা রেল স্টেশনে নতুন যুগের সূচনা: সকল আন্তঃনগর ট্রেনের অনলাইন টিকিট সুবিধা চালু ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক চার লেনের মহাপরিকল্পনায় বদলাবে যোগাযোগ ও অর্থনীতি কিশোরগঞ্জে পলাতক আসামী আটক ঝালকাঠিতে সাংবাদিক লিপুর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন জেলেদের চাল বিতরণে ব্যাপক অনিয়ম; জেলে না হয়েও চাল নেয়ার অভিযোগ সরিষাবাড়ীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা  আনোয়ারায় আইইবি ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙাদিয়া কেন্দ্রের নানা আয়োজন নিরাপত্তা নিশ্চিত করতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএমপি উন্নত বাংলাদেশের স্বপ্নে প্রকৌশলীদের অঙ্গীকার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপিত হচ্ছে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ ফসলডুবিতে হাহাকার: রাজপথে নামলেন সুনামগঞ্জের কৃষকরা জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন বগুড়ার শিবগঞ্জে ধৃত চোরকে পিটিয়ে হত্যা বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত শেরপুরে ‘নার্স-দালাল চক্রের’ ফাঁদে প্রাণ গেল গৃহবধূর মাদারগঞ্জে পৌরসভা জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ফটিকছড়ির ‘কেঁচো গ্রাম’, বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র নাসিরনগরে ১ একর ৩৪ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার পাইকগাছায় অভিনব কায়দায় দিনে দুপুরে স্বর্ণালঙ্কার চুরি

আনোয়ারা অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেফতার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার, ৯ মে, ২০২৬, ২:৫২ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থানা পুলিশের অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকেও গ্রেফতার করা হয়।

আজ শনিবার (০৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জুয়েল মিয়া। এরআগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ারা সদরের মো. জাহেদ (২৩), বরুমছড়ার মো. ইমন (১৯), বারখাইন তৈলারদ্বীপের নুরুল কবির (৫৫) ও নুরুল মোমিন আরাফাত (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী এলাকার বাসিন্দা শফিউল আলমের মালিকানাধীন একটি “হিউম্যান হলার” মিনিবাস চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকা থেকে আনোয়ারার চাতুরী চৌমুহনীতে আসে। এসময় কয়েকজন যুবক বরুমছড়া এলাকায় জরুরি রিজার্ভ ভাড়ার কথা বলে গাড়িটি ভাড়া নেয়। গাড়িতে চালক হিসেবে ছিলেন মো. শহিদুল ইসলাম এবং সঙ্গে ছিলেন দুই হেলপার। বরুমছড়া এলাকায় পৌঁছানোর পর সংঘবদ্ধ চক্রটি দেশীয় অস্ত্রের মুখে চালক ও হেলপারদের জিম্মি করে। পরে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

একইসঙ্গে মিনিবাসটি একটি নির্জন স্থানে নিয়ে আটক রাখা হয়। পরে চক্রের সদস্যরা গাড়ির মালিক শফিউল আলমের মোবাইলে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং সরকারহাট গরুর বাজার এলাকায় টাকা নিয়ে যেতে বলে। ঘটনার খবর পেয়ে পুলিশের অভিযানে উত্তর বরুমছড়া জামিয়া নুরানী মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে প্রথমে এজাহারভুক্ত দুই আসামি মো. জাহেদ ও মো. ইমন গ্রেফতার করে। তাদের তথ্যের ভিত্তিতে বরুমছড়ার মোহাম্মদ আলীর টেক এলাকা থেকে অপহৃত মিনিবাসসহ চালক ও হেলপারদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। শুক্রবার গভীর রাতে আবারও অভিযান চালিয়ে তৈলারদ্বীপ এলাকা থেকে চক্রের আরও দুই সদস্য নুরুল কবির ও নুরুল মোমিন আরাফাতকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার বিষয়ে এসআই জুয়েল মিয়া জানায়, গ্রেফতার হওয়া কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, অস্ত্র ও সহিংসতার একাধিক মামলা রয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত আরও কয়েকজন পলাতক রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর