শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা ডিমলায় ইউএনও’র এক বছরের কর্মযাত্রায় উন্নয়নের ছোঁয়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ইস্রাফীল শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫ আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী পালনে ৩দিনের অনুষ্ঠান উদ্বোধন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ডা. মাহবুবুর রহমান ঝালকাঠিতে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, মূল্য তালিকা সংরক্ষণের নির্দেশ ফটিকছড়িতে মাথা বিহীন নারীর মরদেহ উদ্ধার গাজীপুরে একই পরিবারের পাঁচজন খুন, নিখোঁজ স্বামী রাজাপুরে সরকারি ডাকবাংলো দখল করে ওসি সুজন বিশ্বাসের বসবাস,জনমনে ক্ষোভ এতিম শিশুদের পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, খাদ্য ও শিক্ষা সহায়তা প্রদান হোমনায় গাছ কাটতে গিয়ে পড়ে যুবকের মৃত্যু কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্রদের অনুপ্রেরণা ও উৎসাহ জোগায় : অধ্যাপক নজরুল ফটিকছড়িতে বেয়াইনকে ধর্ষন করে হত্যা,বেয়াই আটক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীরের দাফন সম্পন্ন পাইকগাছায় বন্দোবস্ত নেয়া সম্পত্তি জোর পূর্বক দখলের পাঁয়তারা: থানায় অভিযোগ আনোয়ারা অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেফতার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোরছালিন নিহত ঠাকুরগাওয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আরও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস না থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা মাদারগঞ্জ টু সারিয়াকান্দি দ্বিতীয় যমুনা সেতু’র দাবীতে মাদারগঞ্জে মানববন্ধন সোনাতলা রেল স্টেশনে নতুন যুগের সূচনা: সকল আন্তঃনগর ট্রেনের অনলাইন টিকিট সুবিধা চালু ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক চার লেনের মহাপরিকল্পনায় বদলাবে যোগাযোগ ও অর্থনীতি কিশোরগঞ্জে পলাতক আসামী আটক ঝালকাঠিতে সাংবাদিক লিপুর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন জেলেদের চাল বিতরণে ব্যাপক অনিয়ম; জেলে না হয়েও চাল নেয়ার অভিযোগ সরিষাবাড়ীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা  আনোয়ারায় আইইবি ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙাদিয়া কেন্দ্রের নানা আয়োজন

গাজীপুরে একই পরিবারের পাঁচজন খুন, নিখোঁজ স্বামী

সাদ্দাম হোসেন অনন্ত, গাজীপুর
শনিবার, ৯ মে, ২০২৬, ৮:১২ অপরাহ্ন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভাড়া বাসার একটি ঘর থেকে একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে এক নারী, তাঁর তিন মেয়ে ও এক ভাই রয়েছেন।

এ ঘটনায় পরিবারের কর্তা ফোরকান মিয়া নিখোঁজ থাকায় তাঁকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে পুলিশ।

আজ শনিবার ভোরে উপজেলার রাউৎকোনা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা জানাজানি হলে এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বাংলাদেশ পুলিশ-এর কাপাসিয়া থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। নিহত ব্যক্তিরা হলেন শারমিন (৩০), তাঁর ভাই রসুল (২২) এবং শারমিনের তিন মেয়ে মিম (১৫), মারিয়া (৮) ও ফারিয়া (২)। তাঁদের বাড়ি উপজেলার অন্য এলাকায় হলেও তাঁরা রাউৎকোনা পূর্বপাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় চাকরির কথা বলে শ্যালক রসুলকে বাসায় ডেকে আনেন ফোরকান মিয়া। পরে রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে পাঁচজনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই ফোরকান নিখোঁজ রয়েছেন।

নিহত রসুল রাজেন্দ্রপুর এলাকার একটি পোশাক কারখানায় কাটিং মাস্টার হিসেবে কাজ করতেন।
ফোরকানের চাচা শ্বশুর উজ্জ্বল ফকির বলেন, গভীর রাতে ফোরকান তাঁর ছোট ভাইকে ফোন করে হত্যার বিষয়টি জানান। পরে পরিবারের সদস্যরা দ্রুত বাসায় গিয়ে রক্তাক্ত অবস্থায় পাঁচজনের মরদেহ দেখতে পান।

নিহত শারমিনের ভাগনে সাকিব বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘরের মেঝেতে পাঁচজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে।

কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফোরকান মিয়াই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁকে আটক করতে অভিযান চলছে। পাশাপাশি সিআইডি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাটি তদন্ত করছে।
তিনি আরও বলেন, হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


এই বিভাগের আরো খবর