সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সার্থে কক্সবাজার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : কক্সবাজার সিএসও-এনজিও ফোরাম মায়ের আর্তনাদ: “পুলাডারে ৫ বছরের জেল দেন স্যার ১ বছরের কারাদণ্ড দিলেন ইউএনও জমি নিয়ে বিরোধে হামলা আহত ৫, গ্রেফতার ১ নলছিটিতে শহীদ ওসমান হাদী স্মৃতি মঞ্চ উদ্বোধন, বিচারের দাবিতে বিক্ষোভ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উপকৃত হবে ২ কোটি মানুষ : চেয়ারম্যান তাইজুল ইসলাম ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে মানববন্ধন মধুখালীতে কলেজে শিক্ষার্থীদের কুরআন উপহার দিলেন ফরিদপুর ১ আসনের সংসদ ইলিয়াস মোল্লা চেতনানাশক স্প্রে দিয়ে অটোরিকশাচালক হত্যা: মূলহোতাসহ গ্রেপ্তার ২ ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল ও প্রশাসন কর্তৃক হেনস্তার প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন গাজীপুরে হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি আপনারা আইনের লোক,কোনো বিশেষ দলের নন : প্রধানমন্ত্রী ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত সালথায় চাঁদাবাজির মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা হাটহাজারী ট্রমা সেন্টার চালুর ব্যাপারে কোন উদ্যোগ নেই সরকারের নান্দাইলে নিউ ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ঈদুল আজহা, কাউখালীতে প্রস্তুত ১৫শ গবাদি পশু মাদকের কক্সবাজার ফরেনসিক ল্যাবে কেনাকাটায় ভয়ঙ্কর নথি জালিয়াতির অভিযোগ লবণাক্ততায় দ্রুত ক্ষয় হচ্ছে উপকূলীয় অবকাঠামো: পানি সম্পদমন্ত্রী ঠাকুরগাঁওয়ে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন, সভাপতি লাভলু, সম্পাদক মনির উলিপুরে ২ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘাটাইলে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে নিহত ১, আহত ৪ ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, ট্রাকে আগুন ফুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় দারিদ্র্যের বাধা পেরিয়ে ফুটবলে আলো ছড়ালেন ভান্ডারিয়ার নাদিরা

মায়ের আর্তনাদ: “পুলাডারে ৫ বছরের জেল দেন স্যার ১ বছরের কারাদণ্ড দিলেন ইউএনও

আব্দুর রহমান বুলবুল, ব্রাহ্মণবাড়িয়া
সোমবার, ১১ মে, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

সাধারণত সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখেন বাবা-মা। কিন্তু মাদকাসক্ত সন্তানের অত্যাচারে দেওয়ালে পিঠ ঠেকে গেলে বাবা-মাও যে কতটা কঠোর হতে পারেন, তার এক নজিরবিহীন ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। নেশার টাকার জন্য ঘর ভাঙচুর ও চুরিতে অতিষ্ঠ হয়ে নিজের ছেলেকে কারাদণ্ড দেওয়ার আবেদন নিয়ে ইউএনও’র দ্বারস্থ হলেন এক দম্পতি।

“হের জ্বালায় আমরা বাঁচতে পারছি না”: উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালিপুর গ্রামের পরশ মিয়ার ছেলে আবু কাউসার ছিলেন চরম মাদকাসক্ত। নেশার টাকার জন্য ঘরের আসবাবপত্র ভাঙচুর, বাবা-মাকে মারধর এবং বাইরে চুরি করা ছিল তাঁর প্রতিদিনের কাজ। ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে তাঁর মা কান্নাজড়িত কণ্ঠে ইউএনও’র কার্যালয়ে বলেন, “আমার পুলাডারে ৫ বছরের জেল দেন স্যার, হের জ্বালায় আমরা আর বাঁচতে পারছি না। শরমে মানুষের কাছে মুখ দেহাইতে পারি না।”

বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম মাদক সেবনরত অবস্থায় আবু কাউসারকে আটক করেন। পরে পরিবারের অনুরোধ ও অপরাধ বিবেচনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ঘটনা নিয়ে ইউএনও তারিকুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন। তিনি উল্লেখ করেন, মাদক কীভাবে একটি সাজানো পরিবারকে নিঃস্ব করে দেয়, এটি তার জলজ্যান্ত উদাহরণ। প্রশাসনিক এই পদক্ষেপের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এই সময়োপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

মাদকমুক্ত সমাজ গড়তে পরিবারের সচেতনতা এবং প্রশাসনের এমন কঠোর ভূমিকা অত্যন্ত জরুরি।


এই বিভাগের আরো খবর