সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত সালথায় চাঁদাবাজির মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা হাটহাজারী ট্রমা সেন্টার চালুর ব্যাপারে কোন উদ্যোগ নেই সরকারের নান্দাইলে নিউ ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ঈদুল আজহা, কাউখালীতে প্রস্তুত ১৫শ গবাদি পশু মাদকের কক্সবাজার ফরেনসিক ল্যাবে কেনাকাটায় ভয়ঙ্কর নথি জালিয়াতির অভিযোগ লবণাক্ততায় দ্রুত ক্ষয় হচ্ছে উপকূলীয় অবকাঠামো: পানি সম্পদমন্ত্রী ঠাকুরগাঁওয়ে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন, সভাপতি লাভলু, সম্পাদক মনির উলিপুরে ২ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘাটাইলে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে নিহত ১, আহত ৪ ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, ট্রাকে আগুন ফুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় দারিদ্র্যের বাধা পেরিয়ে ফুটবলে আলো ছড়ালেন ভান্ডারিয়ার নাদিরা আপীল বিভাগে সাবেক মেয়র আইভীর জামিন বহাল কিশোরগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন বাজারে আসার অপেক্ষা নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে মায়ের পরিবারের ‘ভীত ‘ শক্তিশালী করছেন ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ মাদারীপুর টেকেরহাট পানি উন্নয়ন বোর্ডের একশ’ একর জমি দখল করে স্থাপনা নির্মাণ বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত মতলব উত্তরে ২৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

ঈদুল আজহা, কাউখালীতে প্রস্তুত ১৫শ গবাদি পশু

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
সোমবার, ১১ মে, ২০২৬, ১:৪৪ অপরাহ্ন

কোরবানি ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রস্তুত করা হয়েছে ১৫শ ৩১টি গবাদি পশু। এর মধ্যে আছে ৬৪২টি ষাঁড়, ১৮৮টি বলদ, ১১৯টি গাভি, ৫৭৮টি ছাগল ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার জানান, তাদের প্রশিক্ষণ ও পরামর্শে খামারিরা গবাদি পশু মোটাতাজা করেছেন। এসব প্রাণী মোটাতাজা করতে কোনো রাসায়নিক বা অপদ্রব্য ব্যবহার করেনি।
খড়, গম, ডালের ভুসি, কাঁচা ঘাস, খৈল, ধানের কুড়া খাওয়ানো হচ্ছে। তিনি বলেন, কাউখালী উপজেলায় কোরবানির জন্য চাহিদা রয়েছে ১৪৭৮টি গবাদি পশুর। ঈদ সামনে রেখে খামারগুলোয় পশু লালন-পালনে কাজে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রাণিসম্পদ অধিদপ্তর পশু নিরাপদে বাজারে সরবরাহের জন্য প্রয়োজনী পরামর্শ দিচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের পরামর্শে ৬টি গরু মোটাতাজা করেছেন সদর উপজেলার মধ্য বাশুড়ী গ্রামের খামারি মাওলানা লোকমান হোসেন।

তিনি বলেন, মাদ্রাসা সামলিয়ে অনেক কষ্টে খামার করেছি। এ বছর গো-খাদ্যের দাম চড়া। গরু মোটাতাজা করতে বাড়তি খরচ হয়েছে। ভারত অথবা অন্য দেশ থেকে পশু না এলে কোরবানির হাটে আমাদের পশুর ন্যায্যমূল্য পাব আশা করছি। তার খামারে দের লাখ থেকে তিন লাখ টাকার গরু রয়েছে।
২০টি গরু মোটাতাজা করেছেন সদর উপজেলার উজিয়ালখান গ্রামের উত্তম মৃদা। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার বাড়তি খরচ হয়েছে। প্রত্যাশিত মূল্য পেলে লাভের মুখ দেখতে পারব। বিদেশি গরু হাট দখল করলে দেশি গরুর চাহিদা কমবে। সে ক্ষেত্রে লোকসানের শঙ্কা রয়েছে। আইরন-ঝাপুষী গ্রামের মোঃ জসিম, দাশেরকাঠী গ্রামের মোঃ হেলাল হোসেন, নীলতি গ্রামের মোঃ বেলায়েত সহ এই উপজেলায ছোট-বড় মিলিয়ে মোট ৭২৪ টি খামার রয়েছে।

প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, এই এলাকার খামারিরা খাস না দিয়ে পশুকে দানাদার খাবারের দেয়ায় তাদের উৎপাদন খরচ বেশি লাগে। উপজেলার কোরবানির এসব হাট তদারকির জন্য ইতোমধ্যে মেডিকেল টিম গঠন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর