রবিবার, ১০ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ মাদারীপুর টেকেরহাট পানি উন্নয়ন বোর্ডের একশ’ একর জমি দখল করে স্থাপনা নির্মাণ বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত মতলব উত্তরে ২৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ নিরাপদ অভিবাসনে ফটিকছড়িতে সরকারি টিটিসি স্থাপনের দাবি ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি সরিষাবাড়ীতে এজাহার ভূক্ত আসামি সন্ত্রাসী সাগর গ্রেফতার বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা ডিমলায় ইউএনও’র এক বছরের কর্মযাত্রায় উন্নয়নের ছোঁয়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ইস্রাফীল শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫ আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী পালনে ৩দিনের অনুষ্ঠান উদ্বোধন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ডা. মাহবুবুর রহমান ঝালকাঠিতে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, মূল্য তালিকা সংরক্ষণের নির্দেশ ফটিকছড়িতে মাথা বিহীন নারীর মরদেহ উদ্ধার গাজীপুরে একই পরিবারের পাঁচজন খুন, নিখোঁজ স্বামী রাজাপুরে সরকারি ডাকবাংলো দখল করে ওসি সুজন বিশ্বাসের বসবাস,জনমনে ক্ষোভ এতিম শিশুদের পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, খাদ্য ও শিক্ষা সহায়তা প্রদান হোমনায় গাছ কাটতে গিয়ে পড়ে যুবকের মৃত্যু কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্রদের অনুপ্রেরণা ও উৎসাহ জোগায় : অধ্যাপক নজরুল ফটিকছড়িতে বেয়াইনকে ধর্ষন করে হত্যা,বেয়াই আটক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীরের দাফন সম্পন্ন পাইকগাছায় বন্দোবস্ত নেয়া সম্পত্তি জোর পূর্বক দখলের পাঁয়তারা: থানায় অভিযোগ আনোয়ারা অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেফতার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোরছালিন নিহত ঠাকুরগাওয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আরও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস না থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা

বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত

ময়মনসিংহ ব্যুরো
রবিবার, ১০ মে, ২০২৬, ২:০৪ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকৃবি) আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে বাকৃবি এবং ব্রিটিশ কাউন্সিলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে । শনিবার (৯মে) ব্রহ্মপুত্র নদের তীরে বিশ্ববিদ্যালয়ের ডে কেয়ার সেন্টারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. স্টিফেন ফোর্বস। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম,ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের এবং ইন্সটিটিউটের শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিষয়ে উৎসাহিত করতে আমরা বিশেষ সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করব। পাশাপাশি কেবল আমাদের বিশ্ববিদ্যালয়ই নয়, বরং সমগ্র ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীরা যেন এখানে এসে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে লক্ষ্যে আমাদের প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।’

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন,’আমি প্রত্যাশা করি ব্রিটিশ কাউন্সিল এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই সম্পর্ক গড়ে উঠবে। আজ আমরা আইইএলটিএস রেজিষ্ট্রেশন সেন্টার স্থাপন দিয়ে এই যাত্রা শুরু করছি এবং আমি নিশ্চিত যে ভবিষ্যতে আমরা একসাথে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ পাব।’

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘এই রেজিস্ট্রেশন সেন্টারের প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময় লেগেছে। কারণটি হলো আমাদের পরীক্ষার নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এই নিরাপত্তা বজায় রাখতে না পারি এবং মানুষ যদি এর ওপর আস্থা হারিয়ে ফেলে, তবে পুরো প্রক্রিয়াটিই ক্ষতিগ্রস্ত হবে।’

​তিনি আরও বলেন,’​ব্রিটিশ কাউন্সিল ইংরেজি ভাষাকে উৎসাহিত করে, তবে কেবল আমাদের মাতৃভাষা হিসেবে নয় বরং আন্তর্জাতিক যোগাযোগ, শিক্ষা ও গবেষণার মাধ্যম হিসেবে। আমরা ইংরেজিকে সর্বজনীন জ্ঞান অর্জনের একটি সেতুবন্ধন মনে করি। পাশাপাশি আমরা মাতৃভাষা ও অন্যান্য ভাষাকেও সমানভাবে সম্মান করি এবং প্রতি বছর বাংলাদেশের সাথে মিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি।’


এই বিভাগের আরো খবর