সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

গাজীপুর প্রতিনিধি
সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর আইডিয়াল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, গাজীপুরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সম্মানিত সভাপতি অধ্যাপক অসীম বিভাকর। তিনি স্বাগত বক্তব্যও প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও শিক্ষক মাধব চন্দ্র মন্ডল।

সাংস্কৃতিক পর্বে নজরুলগীতি পরিবেশন করেন পরশী আকন্দ, জাসীন আকন্দ, অতনু চন্দ্র বিশ্বাস, লাবণ্য মজুমদার, আদিলা, লুসাইবা, রণজিৎ চন্দ্র রায় এবং গাজীপুর শিল্পকলা একাডেমির প্রাক্তন সঙ্গীত প্রশিক্ষক সুরোজ খান।

এছাড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-কে স্মরণ করে স্বনিম আবৃত্তি চর্চা কেন্দ্রের শিক্ষার্থী রূপন্তী ‘নারী’ কবিতা আবৃত্তি করেন। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন কুমার চক্রবর্তী আবৃত্তি করেন কবির লেখা ‘ধূমকেতু’ কবিতা।

আলোচনা পর্বে বক্তব্য দেন সাংস্কৃতিজন লিয়াকত চৌধুরী, ভাষা শহিদ কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান মনির এবং মিজানুর রহমান ডিগ্রি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রীতা ব্রহ্ম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক রতন চন্দ্র শীল, ছায়ানটের তবলা শিক্ষক সৈয়দ হাফিজুর ইসলাম, সংগঠক মুসলিমা খাতুন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাস্কর কুয়াশা বিন্দু, চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ ডুব, অশেষ বিশ্বাস, নাট্যব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, সুভাস দত্ত, ডা. মো. আল আমিন, মোবারক হোসেন দিপুসহ গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে অধ্যাপক অসীম বিভাকর বলেন, বর্তমান সময়েও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, চেতনা ও মানবিক দর্শনের প্রাসঙ্গিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নজরুলের সাহিত্যকর্মের নানা দিক তুলে ধরে নতুন প্রজন্মকে কবির আদর্শ ধারণের আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর