বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু

জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:০১ অপরাহ্ন

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের সদস্য মো. হাবিবুর রহমানের নামে রাজনৈতিক ট্যাগিং ও অসত্য তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মুলত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার পক্ষে ব্যাপক জনসমর্থন ও সর্বমহলে গ্রহনযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে অসত্য তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি নানা ধরনের ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল।তবে স্থানীয় সচেতন মহলের দাবী, এসব কাল্পনিক ও বানোয়াট অপপ্রচার করে হাবিব মেম্বার কে জনসেবা থেকে বিরত রাখা যাবে না।

জাঙ্গাল আইলপাড়ার মনির হোসেন বলেন, বহুবছর ধরে দক্ষতা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন হাবিব মেম্বার। তিনি এলাকার জনপ্রতিনিধি হিসেবে যতটা জনপ্রিয়, তারচেয়ে বেশী প্রশংসিত একজন ক্রীড়া সংগঠক হিসেবে।তার তত্বাবধানে এলাকার অনেক ছেলেরা ফুটবল ক্রিকেটে কোচিং করে এবং দেশের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে এলাকার সন্মান বৃদ্ধি করে আসছেন।

আমিনুল হক মোল্লা বলেন, ছোট থেকেই খেলাধুলার প্রতি মনোযোগ ছিল হাবিবুর রহমানের।সকল শ্রেনীর লোকেদের সঙ্গে তার সুসম্পর্ক।অপেক্ষাকৃত কম বয়সে পরপর ৩ বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।কখনো তার নামে কোনধরনের অন্যায় অপরাধের অভিযোগ শুনিনি।

ধামগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী আমির হামজা বলেন, যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছিল, তখন হাবিব মেম্বার নেতাকর্মীদের সাধ্যমত সাহায্য সহযোগিতা করেছেন। অনেককেই তিনি ততকালীন ক্ষমতাসীনদের রোষানল থেকে রক্ষা করেছেন।আবার অসংখ্য তৃণমূল নেতাকর্মীদের আর্থিক সহযোগিতার পাশাপাশি থানা ও আদালতে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।আর সেজন্যই হাবিব মেম্বার সর্বস্তরের মানুষের কাছে একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিত। সামাজিক কর্মকাণ্ড ও আচার আচরণের কারণে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাবিব মেম্বারের পক্ষে ব্যাপক জনসমর্থন থাকায় একটা পক্ষ তার বিরুদ্ধে নানা রকম কুৎসা রটিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।কিন্তু এসব মিথ্যা প্রোপাগাণ্ডায় তার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।

৫ নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান বলেন,একজন জনপ্রতিনিধি হিসেবে ইতিপূর্বে সরকারি বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছেন। ততকালীন ক্ষমতাসীনদের সঙ্গে জনস্বার্থে বিভিন্ন পর্যায়ের অনুষ্ঠানে যেতে হয়েছে।কখনো ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয়ে শুধুমাত্র অর্পিত দায়িত্বের কারণে অংশ নিতে হয়েছে।কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে রাজপথে সাধ্যমত ভুমিকা রাখতে চেষ্টা করেছেন।অথচ
এখন যারা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন,আন্দোলন সংগ্রামে তাদের ভুমিকা কি ছিল? এমন প্রশ্ন ছুড়ে দিয়ে প্রতিপক্ষের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের মাধ্যমে আপনাদের দাঁতভাঙ্গা জবাব দিবেন জনগন।


এই বিভাগের আরো খবর