জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক সৌদি প্রবাসীর ঘরে ঢুকে রেজুয়ান ইসলাম হীরা (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রেজুয়ান ইসলাম হীরা ওই গ্রামের গোলাম মোস্তফা গণি মিয়ার ছেলে। তিনি বিবাহিত ও নিঃসন্তান ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত রেজুয়ান ইসলাম হীরা গত প্রায় ৬ মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। মঙ্গলবার ভোররাতে তিনি স্থানীয় এক সৌদি প্রবাসীর ঘরে প্রবেশ করেন। পরে সেখানে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে।খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এবিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।