রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি

জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
রবিবার, ৩১ মে, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন ও দিঘলবাক ইউনিয়নের মধ্যবর্তী কুশিয়ারা ড্রাইকের গুরুত্বপূর্ণ সড়কের প্রায় এক কিলোমিটার অংশ এখনো কাঁচা অবস্থায় পড়ে রয়েছে।

প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে রাস্তার ওই অংশ পাকাকরণ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, কুশিয়ারা নদীর ভাঙনের কারণে সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। পরে নদীভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীর তীরে ব্লক স্থাপন করলেও রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ এখনো উন্নয়ন করা হয়নি। ফলে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীদের ভোগান্তি চরম আকার ধারণ করছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়মিত এই পথ ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। কৃষিপ্রধান এ অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার উন্নয়নের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টিতেই রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে, ফলে রিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
এলাকাবাসী দ্রুত সড়কের অবশিষ্ট এক কিলোমিটার অংশ পাকাকরণ ও চলাচল উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, সড়কটির উন্নয়ন হলে দুই ইউনিয়নের মানুষের যাতায়াত সহজ হবে, শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে এবং কৃষিপণ্য পরিবহনেও গতি আসবে।
স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং গুরুত্বপূর্ণ এই সড়কটি পূর্ণাঙ্গভাবে পাকাকরণ করবে।


এই বিভাগের আরো খবর