রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী

মহিববুল্লাহ হাওলাদার ,ভাণ্ডারিয়া (পিরোজপুর)
রবিবার, ৩১ মে, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।

তাঁর সাহসী নেতৃত্ব, দেশপ্রেম ও দূরদর্শী রাজনৈতিক ভূমিকা এবং সঠিক নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে। শহীদ জিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেও দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

রোববার (৩১ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ভাণ্ডারিয়া শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যারা অতীতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এবং যাদের কারণে পিরোজপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ও অসমাপ্ত উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, একটি মহল অপপ্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

তিনি বলেন, স্বরূপকাঠিতে কৃষক কার্ড চালু করা হয়েছে। এর ধারাবাহিকতায় ভাণ্ডারিয়াতেও ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে সাধারণ মানুষ ও কৃষকরা সরাসরি বিভিন্ন সরকারি সুবিধা লাভ করতে পারবেন।

নারীদের উদ্দেশে তিনি বলেন, মা-বোনেরা, আপনারা কোনো ধরনের মিথ্যা প্রচারণা, গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। যারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের সম্পর্কে সচেতন থাকুন। দেশের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিন। আপনাদের সচেতনতা ও সঠিক সিদ্ধান্ত একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সত্য ও বাস্তবতাকে মূল্যায়ন করে দেশের অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আহমেদ সোহেল মনজুর বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণের আস্থা অর্জন করতে হবে। যোগ্য ও দলীয় প্রার্থীদের নির্বাচিত করে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে অংশীদার হতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

সভায় ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনির হোসেন আকনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম খান সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক সহ সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আযাদ, ভাণ্ডারিয়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জোমাদ্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার প্রমূখ।

সভায় জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী, অতিথি ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর