রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
রবিবার, ৩১ মে, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের সুখ-দুঃখের সাথী হয়ে সর্বদা তাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই এমনটাই বললেন খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের ৭নং ওয়ার্ড (শিলেমানপুর-শ্যামনগর) গ্রামের সম্ভাব্য ইউপি সদস্য পদ প্রার্থী উপজেলা কৃষক দলের প্রচার সম্পাদক ও সুনামধন্য স্থানীয় আগড়ঘাটা বাজার বিনোদ বিহারী স্পোটিং ক্লাবের সাবেক ফুটবল গোলকিপার এস এম শাহাবুদ্দিন।

রোববার (৩১ মে ) ঢাকা প্রতিদিনকে দেয়া ঈদ পরবর্তী এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি জিয়া আদর্শের একজন সামান্য সৈনিক মাত্র। শত বাঁধা অবস্থায়ও আমি সর্বদা চেষ্টা করেছি আমার ওয়ার্ডবাসীর পাশে থাকার। আর আমার সামনের বাকি দিনগুলোও চাই তাদের সুখ দুঃখের মাঝে ও তাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে।
শুভেচ্ছা বার্তায় রাজপথের এই লড়াকু সৈনিক ও কর্মীবান্ধব নেতা বলেন, “দীর্ঘ ১ বছর পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছিলো পবিত্র ঈদুল আযহা। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারি, এই প্রার্থনা করি।”
এছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২নং কপিলমুনি ইউনিয়নে নতুন এক আশার আলো হয়ে দেখা দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক এস এম শাহাবুদ্দিন। “শাসক নয়, বরং সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই”- এমন ব্যতিক্রমী ঘোষণা দিয়ে ইতোমধ্যেই তিনি ওয়ার্ড বাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
বিশিষ্ট কাঁচামাল ব্যবসায়ী ও সকলের সুপরিচিত কপিলমুনি ইউনিয়নের শিলেমানপুর গ্রামের মৃত বিলায়েদ সরদারের কৃতি সন্তান এই এস এম শাহাবুদ্দিন।
নির্বাচনী এ প্রসঙ্গে তিনি বলেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কপিলমুনি ইউপির ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদ প্রার্থী হিসেবে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি। আমি আশাবাদী ওয়ার্ড বাসী আমাকে তাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে বিজয়ী করবে ইনশাল্লাহ।
এছাড়াও ওয়ার্ডবাসীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন,“কপিলমুনি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির সংকট দূরীকরণ এবং শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে এখনো অনেক কাজ বাকি। জনগণের সঠিক সমর্থন পেলে একটি পরিকল্পিত, আধুনিক, পরিচ্ছন্ন ও সর্বস্তরের মানুষের জন্য জবাবদিহিমূলক জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।”

‎এদিকে‎ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দাদের মতে, এস এম শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সংকট ও সামাজিক সমস্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাজনীতি ও ব্যবসা কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক ও সামাজিক কার্যক্রমে তার নিয়মিত উপস্থিতি সর্বস্তরের মানুষের মাঝে একটি শক্ত গ্রহণযোগ্যতা তৈরি করেছে।
তিনি দীর্ঘ দিন ধরে এলাকায় সুনামের সাথে মানুষের কল্যানে উপজেলা কৃষকদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার রয়েছে সরব উপস্থিতি।
একই সাথে তিনি যুবসমাজকে মাদক ও অপরাধের অন্ধকার থেকে দূরে রেখে সামাজিক সচেতনতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।
‎স্থানীয় একাধিক সচেতন ব্যক্তির মতে, জনসেবার প্রতিশ্রুতির কারণে স্থানীয় ইউপি নির্বাচনে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে এস এম শাহাবুদ্দিনকে নিয়ে সাধারণ মানুষের মাঝে পজিটিভ আলোচনা ও আগ্রহ দিন দিন বাড়ছে।
‎‎সবশেষে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


এই বিভাগের আরো খবর