বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাপ্তাইয়ে খামারীদের মাঝে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপকরণ হস্তান্তর প্রশাসনের হস্তক্ষেপে ঝালকাঠির ঐতিহ্যবাহী বারোচালা ভাঙার কাজ স্থগিত ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় কতটুকু সফল হয়েছে মৎস্য আহরনের নিষেধাজ্ঞা ; এমন প্রশ্নের মধ্যেই ৫৮ দিন শেষ ঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহকর্মীর মৃত্যু শ্যামনগরে মিথ্যা ধর্ষনের চেষ্টা মামলার পায়তারা করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ পূর্ব সুন্দরবনে ফাঁদসহ ৪ হরিণ শিকারী আটক অবশেষে অপসারণ হলো মারিখালী নদীপাড়ের ময়লার ভাগাড় তুরাগে ছিনতাই মামলার দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোরিকশা ও চাপাতি প্রতিমন্ত্রীর নির্দেশে ভান্ডারিয়ায় কচুরিপানা অপসারণ, স্বস্তি ৪০ হাজার পরিবারে তারেক রহমানের নেতৃত্ব প্রথম বাজেট শিক্ষা,স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব পাচার কালে ১০ হাজার পিছ ইয়াবাসহ দুই ব্যবসায়ী লোহাগাড়া থানায় আটক পাইকগাছায় উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে যুবকের মৃত্যু বাংলাদেশে টি১৭ উন্মোচন করলো শাওমি নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রবাসে প্রতারিত টিটুর কৃষিতে ভাগ্যবদল, হালদার চরে কৃষি বিপ্লব ! আইনের বেড়াজালে চট্টগ্রামের দুই সংসদীয় আসন টেনশনে বেসরকারীভাবে নির্বাচিত দুই প্রাঁর্থী হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে শোভাযাত্রা ফুলবাড়িয়া পৌর মাছ বাজার: ছাউনী খালি, রাস্তা দখল করে ব্যবসায়ীদের নৈরাজ্য নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে মিথ্যা ধর্ষনের চেষ্টা মামলার পায়তারা করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন

সাতক্ষীরার শ্যামনগরে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে আবু ইছা ও শহিদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ধর্ষনের চেষ্টা মামলার পায়তারা করার প্রতিবাদে এলাবাসি মানববন্ধন করেছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৫টায় ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ এলাকাবাসী ব্যানারে উপজেলার মুনসুর সরদারের গ্যারেজ বাজার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গত ৪ জুন বিকেল ৫টার দিকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছফিরন নামে এক নারী আবু ইছা ও শহিদুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা করার চেষ্টা করছেন বলে দাবি করেন এলাকাবাসী। এর প্রতিবাদে স্থানীয় সাধারণ জনগণ মানববন্ধনের আয়োজন করেন।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মাছুরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গাজী আজিজুল ইসলাম, আবাদচন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ব্যক্তিগত বিরোধ ও প্রতিহিংসার জের ধরে নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অপচেষ্টা চালানো হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

বক্তারা বলেন, প্রকৃত ঘটনা তদন্ত করে সত্য উদঘাটন করা প্রয়োজন। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে মিথ্যা মামলার শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

মাছুরা পারভীন বলেন, কোরবানির মাংস ফ্রিজে রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই পারিবারিক কলহের জের ধরেই পরবর্তীতে ছফিরন বিবি শ্যামনগর থানায় একটি ধর্ষণের অভিযোগ করেন। তবে ইউপি সদস্য মাছুরা পারভীন অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

এঘটনার বিষয়ে আবাদচন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা আল মামুন বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। ছফিরন বিবি ও তার স্বামী বিভিন্ন সময়ে এলাকার নিরীহ মানুষদের বিরুদ্ধে নানা ধরনের মামলা দিয়ে হয়রানি করে থাকেন বলে এলাকাবাসীর মধ্যে অভিযোগ রয়েছে।

তবে মানববন্ধনের বিষয়ে অভিযোগকারী ছফিরন বিবির সঙ্গে যোগাযোগ করা না গেলেও তার স্বামী আব্দুল আজিজের সঙ্গে কথা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় কোন নির্দোষ ব্যক্তি জড়াবে না বলে দাবি করেন তিনি।


এই বিভাগের আরো খবর