বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় বাকৃবি ও প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মতলব উত্তরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ময়মনসিংহে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন, রেল যোগাযোগ বিচ্ছিন্ন বন্দরে শীর্ষ মাদক ব্যাবসায়ী সুফি আটক,১ বছরের জেল পুলিশের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত, ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ গফরগাঁওয়ে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের প্রচেষ্টায় ছয় নবজাতক মায়ের কোলজোড়ে রেলক্রসিং, সংকীর্ণ সড়ক ও অবৈধ স্ট্যান্ডে স্থবির হয়ে পড়ছে বিভাগীয় নগরজীবন সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে : ইউএনও রামরামপুর সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তপ্ত বাক্য বিনিময় কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ নগরকান্দায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাংবাদিক আজাহার আলী সরকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিজি’র প্রিজন সেলে সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত মাসুদ কামালকে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহবান ড্যাবের কক্সবাজারের পরকীয়া সন্দেহে নারীকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়িয়ায় গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন

খুলনার পাইকগাছা পৌরসভায় প্রতিবেশীর বিল্ডিংয়ের দু-পাশ জুড়ে ভাঙ্গারি স্তুপ রাখা ও খোলা টয়লেট ব্যবহার করায় চরম ভোগান্তিতে পড়েছে বাড়ীর মালিক ও তার ভাড়াটিয়ারা।

এ বিষয়ে অভিযোগ করার পরও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্যকর্মী মাতুয়ারা খাতুন। অভিযোগে জানা যায়, পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা স্বাস্থ্য কর্মী মাতুয়া খাতুন। তার একই বিল্ডিং’এ বসবাস করেন আরও তিনজন ভাড়াটিয়া। বিল্ডিং এর নীশচতলায় থাকেন ভাড়াটিয়ারা এবং উপরের তলায় বাস করেন ঘর মালিক নিজেই।

সরজমিনে গেলে দেখা যায়, বিল্ডিং’র উত্তর পাশে প্রচুর ভাঙ্গারি জিনিষপত্র। যা দো-তলা সমান উঁচু করে রাখা হয়েছে। ভাংগা ড্রাম, লোহা লক্কর, বোতলসহ বিভিন্ন প্রকার জিনিষ পত্রসহ আছে একটা খোলা বাথরুম। যার অবস্থা এতই নোংরা বা স্যাৎসেতে, বিল্ডিং এর জানালা দরজা খুলে কোনভাবেই বসবাস করার মত অবস্থা নেই এমনটিও জানালেন ঐ স্বাস্থ্য কর্মী। ঐ ভাংগাড়ি জিনিস পত্র রাখার জায়গার মালিক রবিন দাস।
তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ৬ বছর আগে ভাঙ্গারি খালেকের কাছে এটা ভাড়া হিসেবে ব্যবহার করতে দিই। সেখানে তার ছেলে রনি দেখা শুনা করেন। তাকে বারবার বলার পরও কথা শুনছেনা। জায়গা ছাড়ার কথা বললেও জায়গা ছেড়ে দিচ্ছেনা। আমি খুব বিপদে পড়েছি।

রনি বলেন, আমি এসব কোথায় রাখবো। আমি ব্যাবসা করি। এখানে আমার কিছু করার নেই।
ভুক্তভোগী মাতুয়ারা বলেন, ইতিপূর্বে কয়েকবার আমার দুটি মেয়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আমার ঘরের মধ্যে সাপ ও পোকা মাকড় ঢোকে। ভাড়াটিয়ারা থাকতে চাচ্ছেননা। আমি প্রশাসনের কাছে এব্যাপারে হস্তক্ষেপ কামনা করছি।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ফজলে রাব্বী বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর