বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় বাকৃবি ও প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মতলব উত্তরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ময়মনসিংহে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন, রেল যোগাযোগ বিচ্ছিন্ন বন্দরে শীর্ষ মাদক ব্যাবসায়ী সুফি আটক,১ বছরের জেল পুলিশের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত, ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ গফরগাঁওয়ে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের প্রচেষ্টায় ছয় নবজাতক মায়ের কোলজোড়ে রেলক্রসিং, সংকীর্ণ সড়ক ও অবৈধ স্ট্যান্ডে স্থবির হয়ে পড়ছে বিভাগীয় নগরজীবন সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে : ইউএনও রামরামপুর সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তপ্ত বাক্য বিনিময় কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ নগরকান্দায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাংবাদিক আজাহার আলী সরকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিজি’র প্রিজন সেলে সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত মাসুদ কামালকে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহবান ড্যাবের কক্সবাজারের পরকীয়া সন্দেহে নারীকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়িয়ায় গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

ময়মনসিংহে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন, রেল যোগাযোগ বিচ্ছিন্ন

মোফাজ্জল হেসাইন,ময়মনসিংহ
বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:১১ অপরাহ্ন

ময়মনসিংহে আন্ত: নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জংশন স্টেশন আসার পূর্বে তিন কোনা পুকুরপাড় এলাকায় লাইনচুত হয়।

ট্রেনের বগি উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ ও ময়মনসিংহ-জামালপুর রুটে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ বুধবার (১০ জুন) সকালের দিকে এই জোড়া দুর্ঘটনার পর থেকে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
​রেলওয়ে সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টা ১২ মিনিটের দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনটি ময়মনসিংহ নগরের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় এর একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ট্রেনটির সামনের ৯টি বগি নিয়ে সেটি ময়মনসিংহ স্টেশনে পৌঁছে যায়। তবে পাওয়ার কারটি লাইনের ওপর আটকে থাকায় ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।
​পরবর্তীতে আটকে থাকা বগি ও পাওয়ার কার উদ্ধারের জন্য ময়মনসিংহ লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। সকাল ১০টার দিকে ময়মনসিংহ জংশনের অদূরে কৃষ্টপুর এলাকায় পৌঁছালে উদ্ধারকারী ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে।
​পরপর দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ হয়ে ঢাকা ও জামালপুর রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে সৌভাগ্যবশত, কোনো যাত্রী বা উদ্ধারকারী দলের কারো হতাহতের ঘটনা ঘটেনি।
​ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছিল, কিন্তু সেটিও দুর্ঘটনার কবলে পড়ে। বর্তমানে লাইনচ্যুত ট্রেনগুলো উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জোর প্রচেষ্টা চলছে। তবে এই কাজ সম্পন্ন হতে বেশ কিছু সময় লাগতে পারে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।
বিকেল পর্যন্ত দুটি ট্রেন উদ্ধার পূর্বক ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়।


এই বিভাগের আরো খবর