শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর দক্ষিণ পাড়ায় আর্তমানবতার সেবায় ৫০ শতক জমি ও নগদ কয়েক লক্ষ টাকার আর্থিক অনুদান স্বেচ্ছায় দান করে একটি আধুনিক কবরস্থান নির্মাণের এক মহতি উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই আর্তমানবতার সেবায় ৫০ শতক জমি ও নগদ কয়েক লক্ষ টাকার আর্থিক অনুদান স্বেচ্ছায় দান করেছেন মোহনপুর ইউপির বাহাদুরপুর গ্রামের একাধিকবারের নির্বাচিত জনপ্রিয় মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ বাবুল বেপারী।

শুক্রবার ১২ জুন পবিত্র জুম্মা নামাজের পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে যুবসমাজের উদ্যোগ বাহাদুরপুর দক্ষিণপাড়া মসজিদ সংলগ্ন ৫০ শতক জমি বালি ভরাট করে এলাকার মুসলিম মৃত ব্যক্তিদের কবর দেওয়ার জন্য এলাকার যুবসমাজ কবরস্থান নির্মাণ কার্যকমের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে পবিত্র জুম্মা নামাজ আদায়ের পর উপস্থিত মুসল্লি এবং গ্রামবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কবরস্থান নির্মাণের দাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহনপুর ইউপির নির্বাচিত জনপ্রিয় মেম্বার দানবীর মোঃ বাবুর প্রধান। এর মাধ্যমে তিনি সমাজকল্যাণ ও মানবিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

এসময় কবরস্থানের দাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ বাবুল বেপারী বলেন, আমি কবরস্থান,মসজিদসহ এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজে সবসময় পাশে ছিলাম ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। আমি এবং আপনারা সবাইকে একদিন মৃত্যু বরণ করতে করতে হবে। এরজন্য সকল মুসলমানকে প্রস্তÍুতি নিতে হবে। কবর হলো আমাদের আসল (চিরস্থায়ী) ঠিকানা। আমাদের মহল্লায় মুসলমান মৃত্যু বরণ করলে দাফনের জন্য কোনো কবরস্থান ছিলো না। এলাকার মুসলমান মারা যাওয়ার পর কবর দিতে পরিবারের সদস্যদের অনেক বিড়ম্বনায় পড়তে হতো। আর সে থেকেই আর্তমানবতার কথা চিন্তা করে আমাদের এ সেবামূলক কাজে যাত্রা শুরু। যাতে যুবসমাজের অগ্রনী ভুমিকা রয়েছে।

আলহামদুলিল্লাহ যুবমসমাজের উদ্যোগে আমি এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় একটি মহৎ ও মানবিক কাজের উদ্যোগ গ্রহণ করতে পেরেছি। মহান আল্লাহ পাকের নিকট লাখকুটি শুকরিয়া। আজকে খুবই আনন্দ লাগছে মৃত মুসলমানদের দাফনের জন্য কবরস্থানের কাজে অংশ গ্রহণ করতে পেরেছি। আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। যেন আপনাদের সেবা করতে পারি। মহান আল্লাহ পাক সহায় থাকলে আর আপনাদের দোয়া থাকলে এই কবরস্থানটি অত্যান্ত সুন্দরভাবে সম্পন্ন করবো এবং আলোকসজ্জার জন্য লাইটিং ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। আমি দীর্ঘদিন যাবত এই গ্রামবাসীর সুখে, দুখে পাশে ছিলাম। সর্বদা এলাকার উন্নয়নে নিজেকে উজার করে কাজ করে গেছি। মৃত্যুর আগ পর্যন্ত এই গ্রামবাসীর কল্যানে কাজ করে যাবো ইনশাল্লাহ। আমার কোনো বিশেষ চাওয়া পাওয়ার নেই, শুধু আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া শুধু এইটুকুই।

কবরস্থান নির্মাণ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী যুবনেতা মোঃ রবিন বেপারীর পরিচালনায়, এসময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু প্রধান, আঃ বারেক বেপারী, মোঃ রসুল বেপারী, হুমায়ন বেপারী, আক্কাস দেওয়ান, আমিন কবিরাজ, দুলাল কবিরাজ, ইউসুফ আলী বেপারী, রসুল মিয়া প্রধান, রিপন প্রধান, নজু প্রধান, সেকান্দর প্রধান, সফিক প্রধান, সোলেমান প্রধান, খোরশেদ প্রধান, শাহজাহান কবিরাজ, আজগর বেপারী, কবরস্থান কমিটির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আহসান উল্লাহ প্রধান, বিশিষ্ট সমাজ সেবক সোহেল প্রধান, নুর মোহাম্মদ বেপারী, সবুজ দেওয়ান,কবরস্থান নির্মাণ পরিচালনা কমিটির সহ-সভাপতি ফারুক কবিরাজ, কোষাধ্যক্ষ মামুন প্রধান, সহ-সভাপতি আঃ সাত্তার, বাবু কবিরাজ, মানিক কবিরাজ, জামাল বেপারী, সহ-সাধারণ সম্পাদক মোঃ সুজন প্রধান, সুমন দেওয়ান, হযরত আলী কবিরাজ, নজরুল বেপারী, জয়নাল আবেদিন, সেলিম বেপারী, আহসান বেপারী, সাকিবর বেপারী, অহিদ বেপারী, শরীফ বেপারী,মনজিল বেপারী, জসিম বেপারী, সুমন বেপারী, শাহ আলম প্রধানসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাদুরপুর গ্রামে কোনো কেন্দ্রীয় বড় কবরস্থান আগে না থাকায় দাফন-কাফন করতে চরম বিড়ম্বনায় পড়তে হতো। যুব সমাজের এই বিশেষ উদ্যোগের ফলে সেই দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটল। এলাকার মানুষ এখন মুত বরন করলে স্বাচ্ছন্দ্যে রাতের বেলাতেও কবরস্থান দাফন করতে পারবেন। এখানে লাইটিং এর বিশেষ ব্যবস্থাও করা হবে। যারফলে এলাকার মানুষ এখন স্বাচ্ছন্দ্যে রাতের বেলাতেও মৃত ব্যাক্তিতে কবর দেওয়া এবং কবরস্থান জিয়ারত করতে পারবেন। এ উপলক্ষে মসজিদে বাদ জুম্মা বিশেষ দোয়া করা হয়। এতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সামাজিক সচেতন মহলের প্রশংসা-
এলাকার রাজনৈতিক ও সামাজিক সচেতন মহল মনে করছে, একটি আদর্শ ও কল্যাণমুখী সমাজ গঠনে বিশিষ্ট সমাজ সেবক জমি দাতা মোঃ বাবুর প্রধান এবং এলাকার যুবসমাজের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নেতৃত্বের ইতিবাচক ধারা বজায় রেখে জনগণের পাশে দাঁড়ানোর এই বাস্তবমুখী কাজ ভবিষ্যতে অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। স্থানীয়রা এই উদ্যোগকে কেবল কবরস্থান অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং একটি মানবিক ও দ্বীনি দায়িত্ব পালনের অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করেছেন।

মৃতদের আত্মার মাগফিরাত কামনা-
ইসলামী দৃষ্টিকোণ থেকে এই মহতী কাজকে ‘সাদাকায়ে জারিয়া’ হিসেবে গণ্য করছেন স্থানীয় ওলামায়ে কেরাম। এলাকাবাসী দোয়া করেছেন, মহান আল্লাহ তায়ালা যেন এই উসিলায় জমি দাতার পুর্বসূরিদেরসহ অন্যান্য দাতার পূর্বসূরিদেরসহ কবরস্থান নির্মাণে আর্থিক সাহায্যকারী, উদ্যোক্তা, ও যুবসমাজের পূর্বসূরিদের, পিতা,মাতা, দাদা,দাদী (ফুফি, ফুফা, জেঠা ও নানা) কবরের আজাব মাফ করেন এবং তাদের কবরকে জান্নাতের নূরে আলোকিত করেন।

কৃতজ্ঞতা প্রকাশ-
এই কবরস্থান বাস্তবায়নে অগ্রনী ভূমিকা রাখায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ বাবুল বেপারী, অন্যান্য আর্থিক অর্থ দিয়ে সহায়তাকারী ও যুবসমাজের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। তাদের এই নিঃস্বার্থ প্রচেষ্টা সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন তারা।


এই বিভাগের আরো খবর