শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নদীভাঙনের ভয়ে কেউ আর দিন কাটাবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী মউক চেয়ারম্যান মোতাহার তালুকদারকে সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ​ফুলবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি কামরুল হাসান মিলন ‎হঠাৎ দুর্গাপুরে পানের দামে ধস: চিন্তায় পড়েছেন পান চাষীরা কালকিনি উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’, পরিবেশ সুরক্ষায় তরুণদের ব্যতিক্রমী আয়োজন দেড় লাখ টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বজলুর রহমান স্পোর্টিং ক্লাব সাধারণ মানুষের স্বার্থে সময়োপযোগী এই বাজেট: সরোয়ার আলমগীর এমপি ফটিকছড়িতে হালদা নদীর উপর “পাঁচ পুকুরিয়া সেতু “এখন দৃশ্যমান আইইবির জব ফেয়ার ও প্রজেক্ট প্রতিযোগিতা চাকরি, দক্ষতা ও শিল্পের চাহিদার সেতুবন্ধনে নতুন উদ্যোগ অর্থনীতির গণতন্ত্রায়ন ও 3R কৌশল : নতুন বাজেটের রাজনৈতিক অর্থনীতি দর্শন মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

ফটিকছড়িতে হালদা নদীর উপর “পাঁচ পুকুরিয়া সেতু “এখন দৃশ্যমান

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:৫৩ অপরাহ্ন

উপজেলার সুন্দরপুর ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভাকে বিভক্ত করে রাখে জোয়ার ভাটার হালদা নদী। গ্রীষ্ম ও শীতকালীন সময়ে ঝুঁকিপূর্ণ বাঁশের সাকোঁতে দুই পাড়ের মানুষ যাতায়াত করলেও বর্ষায় একমাত্র ভরসা “রশির টানা নৌকা”।

বর্ষার ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে কখনো সাকোঁ ভেঙে নদীতে ভেসে যায়, কখনো আবার নৌকা ডুবে ঘটে প্রাণহানি। স্বাধীনতার ৫৫ বছর ধরে এ নরক যন্ত্রণা বুকে ধারণ করে চলছিল সুন্দরপুর, সুয়াবিল ও নাজিরহাট পৌরসভার বিশাল জনগোষ্ঠীর জীবনযাত্রা। তবে, বিরাট প্রস্থের হালদা নদীর উপর একটি সেতু নির্মাণের দাবী দীর্ঘদিনের। অনেক ঘাত-প্রতিঘাত শেষে অবশেষে সেতুটির নির্মাণ কাজ আরম্ভ হয়েছে দুবছর বছর আগে। বিগত সরকার সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলো। বর্তমানে পুরোদমে চলছে এই সেতু নির্মাণের কাজ।

৪৭ কোটি ৩৮ লক্ষ টাকা বরাদ্দের এই সেতুটির পিলার সংখ্যা ৮টি। ৯.৮ মিটার প্রস্থ এবং ১৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটির ৩৫-৪০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বৈরী আবহাওয়া, বর্ষার ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নির্মাণকাজে ব্যাঘাত হলেও এখন বিরামহীন ভাবে কাজ চলছে৷

হালদা নদীর সিদ্ধাশ্রম ঘাটে নির্মাণাধীন “পাচঁপুকুরিয়া সেতু “নির্মাণের ফলে সুন্দরপুরের সাথে নাজিরহাট পৌরসভা ও সুয়াবিলবাসীর সেতুবন্ধন যেমন হবে, পাশাপাশি নদীর পশ্চিম পাশের সুয়াবিল ইউনিয়ন, হারুয়ালছড়ি ইউনিয়ন এবং পূর্ব পাড়ের ফটিকছড়ি পৌরসভা, উপজেলা সদরের সাথে দুই পাড়ের মানুষের যাতায়াতও নির্বিঘ্ন হবে। এ সেতুটির পূর্বে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং পশ্চিমে চট্টগ্রাম-কাজিরহাট-হেয়াকো সড়ক।সেতুটি নির্মিত হলে সিদ্ধাশ্রম সড়কটি সরাসরি সংযুক্ত হবে দুপাশে বয়ে যাওয়া সড়কের সাথে। এতে করে হালদার দুই পাশের বিরাট জনগোষ্ঠীর জীবনমানের অভাবনীয় ও ইতিবাচক পরিবর্তন ঘটবে।
সুয়াবিলের বাসিন্দা শিক্ষক মানষ চক্রবর্তী বলেন, অতীতে অনেকেই এ সেতু নির্মাণের দাবীতে লবিং তদবির করেছিলেন। সাংবাদিকদের নিয়মিত লিখনীতে উঠে এসেছিল সেতুর প্রয়োজনীয়তা।
পূর্ব সুয়াবিল গ্রামের শহীদুল ইসলাম শহীদ বলেন, কিছুদিন আগেও হালদা পার হতে গিয়ে সাকোঁ থেকে মোটরসাইকেল সহ নদীতে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ রকম মৃত্যুর ঘটনা অহরহ ঘটেছে এখানে৷ সেতুটি আমাদের জন্য আর্শিবাদ হবে।
সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুদ্দৌলাহ্ চৌধুরী দুলাল বলেন, সেতুটি দুই অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করার পাশাপাশি, প্রাণহানির ঝুঁকি থেকে মানুষদের মুক্তি দিবে।
নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী আমান উল্লাহ বলেন, আমরা চাই সেতুর কাজ দ্রুত শেষ হোক। সেতুর নির্মাণকাজ টেকসই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ ও তদারকি প্রয়োজন।
সেতুর কাজে নিয়োজিত প্রকৌশলী খলিলুর রহমান বলেন, নির্মাণসামগ্রীর গুণগত মান অটুট রেখে দক্ষ শ্রমিক দ্বারা সেতুর কাজ চলছে৷
ফটিকছড়ি উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, ৯.৮ মিটার প্রস্থ এবং ১৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ কাজ দ্রুততার সাথে এগোচ্ছে। মেয়াদকালের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করা যায়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, এ সেতুর অভাবে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। আবহাওয়া অনুকূলে থাকলে মেয়াদকালের মধ্যে কাজ সমাপ্ত হবে এবং দুই অঞ্চলের মানুষের জীবনমান যথেষ্ট উন্নতি ঘটবে। এছাড়াও সুয়াবিল, হারুয়ালছড়ি অংশের কৃষিপণ্য সহজে ফটিকছড়ি সদর, নাজিরহাটসহ জেলা শহরে বাজারজাত করাও সহজ হবে। এমনকি,দুই পাড়ের দৃশ্যপট পাল্টে যাবে।


এই বিভাগের আরো খবর