রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত শেরপুরে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে ত্রিশালে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন সালথায় আজিজুল হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার এক যুগের জলাবদ্ধতা দূর করতে শ্রীপুরে রাস্তা-ড্রেন নির্মাণ শুরু পাইকগাছায় এমপির উপস্থিতিতে কর্মীসভায় হট্টগোল, পণ্ড হলো অনুষ্ঠান জামালপুরে শেখ ফরিদের সমর্থনে মানববন্ধন সোনাতলায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সাড়ে ৭ হাজার গাছ লাগানোর ঘোষণা সরকার দুর্নীতি ও অপচয়ের পথ বন্ধ করতে পারেনি: নাহিদ ইসলাম পরিবেশ বান্ধব “সবুজ বন্দর” গড়তে বৃক্ষ রোপণের বিকল্প নেই : ইউএনও শিবানী সরকার ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নির্মূলে বাজেট বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত মানবতা ও সম্প্রীতির আলোকবর্তিকা: রাঙামাটির জনমানুষের নেতা হাবীব আজম ঢাকা ওয়াসার উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কসবায় দুই গ্রামবাসীর সং’ঘ’র্ষ, আহত ৬০ এক যুগের জলাবদ্ধতা দূর করতে শ্রীপুরে রাস্তা-ড্রেন নির্মাণ শুরু উলিপুরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন নদীভাঙনের ভয়ে কেউ আর দিন কাটাবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী মউক চেয়ারম্যান মোতাহার তালুকদারকে সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ​ফুলবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি কামরুল হাসান মিলন ‎হঠাৎ দুর্গাপুরে পানের দামে ধস: চিন্তায় পড়েছেন পান চাষীরা কালকিনি উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’, পরিবেশ সুরক্ষায় তরুণদের ব্যতিক্রমী আয়োজন দেড় লাখ টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বজলুর রহমান স্পোর্টিং ক্লাব সাধারণ মানুষের স্বার্থে সময়োপযোগী এই বাজেট: সরোয়ার আলমগীর এমপি

এক যুগের জলাবদ্ধতা দূর করতে শ্রীপুরে রাস্তা-ড্রেন নির্মাণ শুরু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৪২ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও চলাচলের দুর্ভোগ নিরসনে রাস্তা ও ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছে।

আজ শনিবার সকালে (১৩ জুন) প্রকল্পটির উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সামান্য বৃষ্টিতেই এলাকায় পানি জমে যেত। এতে সড়কে চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়তেন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ বাসিন্দারা। প্রায় এক যুগ ধরে এ সমস্যার সমাধানের দাবি জানিয়ে আসছিলেন তাঁরা।

শনিবার সকালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু নির্মাণকাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করাই আমাদের প্রধান লক্ষ্য। কেওয়া পশ্চিম খন্ড এলাকার মানুষ বছরের পর বছর জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। এই রাস্তা ও ড্রেন নির্মাণকাজ সম্পন্ন হলে শুধু জলাবদ্ধতাই কমবে না, এলাকার যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন হবে। পর্যায়ক্রমে শ্রীপুরের অন্যান্য সমস্যাগ্রস্ত এলাকাতেও প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঞা, শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী, বিএনপি নেতা এস এম মাহফুল হাসান হান্নান, কৃষকদল নেতা এস এম আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শ্রীপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী হারুনুর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে এলাকাবাসী ভোগান্তিতে ছিলেন। এ সমস্যা সমাধানে প্রায় ১৫০ মিটার ড্রেন ও ইটের সলিং রাস্তা নির্মাণ করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১৯ লাখ টাকা।

তিনি আরও বলেন, কাজ শেষ হলে জলাবদ্ধতা কমবে এবং এলাকার মানুষের চলাচল সহজ হবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিনের একটি সমস্যার সমাধানে কাজ শুরু হওয়ায় তাঁরা আশাবাদী। দ্রুত কাজ শেষ হলে বর্ষা মৌসুমে ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে তাঁদের প্রত্যাশা।


এই বিভাগের আরো খবর