রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জ
রবিবার, ১৪ জুন, ২০২৬, ৯:১৯ অপরাহ্ন
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলার অভিযোগে দায়ের হওয়া দুটি মানহানি মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে স্থায়ী জামিন দিয়েছে নিম্ন আদালত।

আজ রোববার (১৪ জুন) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার তার জামিন মঞ্জুর করেন। এ সময় চীফ চুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল মতিন উপস্থিত ছিলেন। এর আগে দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে আদালতে তিনি আত্মসমর্পণ করেন।
এদিকে মুফতি আমির হামজার আত্মসমর্পণকে ঘিরে আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুরো আদালত চত্বর ফাঁকা করে দিয়ে পুলিশ ও র্যা ব নিরাপত্তার চাদরে ঘিরে ফেলে। সাংবাদিক প্রবেশেও ছিল ব্যাপক কড়াকড়ি।
৩টা ১০ মিনিটে আদালত থেকে বেরিয়ে যান মুফতি আমির হামজা। এ সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে কোন জবাব না দিয়ে দ্রুত গাড়িতে উঠে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
মুফতি আমির হামজার আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব জানান, আমাদের সিরাজগঞ্জের আইনজীবি কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি হলে তিনি মহামান্য হাইকোর্টে বিভাগে জামিন আবেদন করেন। মহানমান্য হাইকোর্টের নির্দেশে মোতাবেক আজকে আমরা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এসে স্বেচ্ছায় বেলবন্ড ফার্নিশ করে। যেহেতু উনি সংসদ সদস্য, ওনার অনেক ব্যস্ততা রয়েছে। চৌহালী আদালতে তাঁর স্থায়ী জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তা মনঞ্জুর করেন। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান দায়ের করা অপর একটি মামলাতেও তার বিরুদ্ধে সমন জারি হয়েছিল। ওই মামলাতেও আমরা জামিন আবেদন করলে বিচারক মঞ্জুর করেন।
মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ন কবির কর্ণেল বলেন, মাননীয় জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দেওয়ায় আমি বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলাম। ওই মামরায় ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল, পেপার বিজ্ঞপ্তি হয়েছে। উনি মহামান্য হাইকোর্টে জামিন চেয়েছিলেন। মহামান্য হাইকোর্ট ৮ সপ্তাহের জামিন মনজুর করে। রবিবার তার শেষ তারিখ ছিল। রবিবার তিনি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বেল বন্ড ফার্নিশ করেন। অপরদিকে তিনি মূল মামলায় চৌহালী আমলী আদালতে জামিন চেয়েছেন। বিজ্ঞ আদালত ১০ হাজার টাকা জামানতে জামিন মঞ্জুর করেছেন। এছাড়াও সদর থানা আমলী আদালতে ভিপি শামীম খান বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছেন। ওই মামলাতেও জামিন পেয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ টুকুর দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়ার একটি মসজিদে প্রকাশ্য সভায় তাঁকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন আমির হামজা। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও জাতীয় গণমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
এ ঘটনায় গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল। এ মামলায় ওইদিনই আদালত সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন। নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত।


এই বিভাগের আরো খবর