শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিরাজগঞ্জে ফিস্টুলা রোগী সনাক্ত ও চিকিৎসা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন

সোমবার ( ২৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও ল্যাম্বের সহায়তায় নারীর জনন অঙ্গের ফিস্টুলা রোগী সনাক্তকরণ ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমীন।

ল্যাম্বের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটর মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় অ্যাডভোকেসি সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা.কানিজ ফাতিমা। উন্মুক্ত আলোচনা সভায় অংশ নেন সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন. ডা.মোঃ রিয়াজুল ইসলাম,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতিমা, ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ ফারুক আহমেদ, সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান,সিভিল সার্জন অফিসের ডা.ফারিয়া, সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মোঃ হুমায়ুন কবীর ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান।

এই সভার মূল লক্ষ্য ছিল ফিস্টুলা রোগীদের খুঁজে বের করে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা।ফিস্টুলা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং রোগীদের চিকিৎসায় সহায়তার জন্য স্থানীয় স্বাস্থ্য বিভাগ নিয়মিতভাবে এ ধরনের সভার আয়োজন করে থাকে। সভায় অংশগ্রহণকারীরা ফিস্টুলা রোগী সনাক্তকরণে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও সমাজের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন এবং সবাই ফিস্টুলামুক্ত সমাজ গড়ে তোলার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় জানানো হয় বিগত পাঁচ বছরে সিরাজগঞ্জ জেলায় ৪৫ জন নারীর ফেস্টুলা শনাক্ত করা হয়। এদের মধ্যে ২১জনের ফেস্টুলা নিশ্চিত হওয়ার পর তাদেরকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া বিগত চারমাসে সিরাজগঞ্জ জেলায় ২০ জন ফেস্টুলা রোগী শনাক্তর পর ১৭ জনের পরীক্ষা শেষে ১৩ জনের ফেস্টুলা নিশ্চিত হওয়ার পর পাঁচজনের অপারেশন করানো হয় এবং ছয়জন চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলার মধ্যে কামারখন্দ ও রায়গঞ্জ উপজেলাকে ফেস্টুলা মুক্ত ঘোষণা করা হয়েছে এবং উল্লাপাড়া ও তাড়াশ উপজেলাকে ফেস্টুলা মুক্ত করতে কাজ করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর