বিপুল উৎসাহ উদ্দীপনাও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সারাদেশে ন্যায় কিশোরগঞ্জ জেলার ভৈরবে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ বিভিন্ন কর্মসূচীতে বাংলা নর্ববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় ঐতিহ্যবাহী বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব শাখার আয়োজনে একটি র্র্যালী বের করা হয়। এছাড়াও একই সময়ে বাঙ্গালীর ঐতিহ্যবাহী গরুর গাড়ী ও ঘোড়া দিয়ে র্র্যালী বের করে স্থানীয় উপজেলা প্রশাসন। র্র্যালী শেষে উপজেলা চত্বরে কড়ুইতলায় ভৈরব শিল্পকলা পরিষদ ও উপজেলা প্রসাসনের যৌথ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উক্ত অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি,উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ. এম. আজিমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি হাজী মোঃ শাহীন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ, ভৈরব বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদ এর সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন ইবনে ফাহিম ফয়সল সহ সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থী সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এই দিকে পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও লাখো মানুষের ঢল নেমেছে ভৈরবের মেঘনা নদীর ত্রী-বেণী সেতু এলাকায়। বাংলা নববর্ষ বরণের আনন্দ ভাগাভাগি করে নিতে প্বাশবর্তী জেলা নরসিংদীও ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু- কিশোর সহ সব বয়সী নারী-পুরুষের পদচারণায় মূখরিত হয়ে উঠে ভৈরবের একমাত্র পর্যটন কেন্দ্রটি। আর এই দিনে বাড়তি রোজগারের আশায় মেলায় মাটির তৈরি বিভিন্ন সামগ্রী বিভিন্ন ধরণের খৈ,মুড়ি মুন্ডা, মিঠাই, ও নিত্যাপ্রয়োজনীয় বিভিন্ন পুণ্য সামগ্রী ও বাচ্চাদের আর্কষনীয় খেলনার শতাধিক স্টল নিয়ে বসেন দোকানীরা।
শিশুদের বিনোদনের জন্য রয়েছে চরকি,মিনি ট্রেন,নাগরদোলা। এছাড়াও ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি বাঁশগাড়ী’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এদিকে সকাল থেকে বিকেল পাচঁটা পর্যন্ত চলমান এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের নিরাপত্তা রক্ষার্থে বিপুল সংখ্যক র্যাব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিয়োজিত ছিলেন।