কিশোরগঞ্জের পাকুন্দিয়া সিপিসি-২, র্যাব-১৪ অভিযান চালিয়ে সানি হত্যা মামলার আসামী মগবুলকে আটক করেছে।
১৩ মে রাতে র্যাব-১৪ এর একটি দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার দাপুনিয়া শস্য মেলা এলাকা থেকে তাকে আটক করে। জানা যায়, গত ২৩ এপ্রিল ঘটিকায় পাকুন্দিয়া থানার হিজলিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে সানি (২২) কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সানি মৃত্যুবরণ করেন।
সানির স্ত্রী বাদী হয়ে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। সিপিসি-২ র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প ঘটনার ছায়াতদন্ত শুরু করে।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তিতে জানায় কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিপিসি-২ র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প এবং সদর কোম্পানি র্যাব-১৪ ময়মনসিংহের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।