বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক কসবায় ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি রাজিব গ্রেফতার সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় জেএসকেএসের সংলাপ অনুষ্ঠিত মুরাদনগরে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হোমনায় কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন চালকের মৃত্যু আমতলীতে হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা নবীনগর-রাধিকা সড়কে ট্রাক উল্টে গরুর মৃত্যু, আহত ৩ চকরিয়ায় মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার আনোয়ারায় বদলে যাচ্ছে ভূমি সেবার চিত্র, দালালমুক্ত অফিসে স্বস্তি শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এমপি আবুল কালাম আজাদের ‘বাংলাদেশের কৃষকরাও সমৃদ্ধ হয়ে কোট-টাই পরে ঘুরবে’ কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য ওমানে গাড়ির গ্যাস বিস্ফোরনে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, রাঙ্গুনিয়ায় শোকের ছায়া ফটিকছড়িতে দোকানের গোডাউনে যুবকের রহস্যজনক মৃত্যু আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানে মাজারভক্ত দর্শনার্থীদের মিলনমেলা গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা মুক্তাগাছায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা চুরি ঢাকা থেকে ২ চোর গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার

ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

রাবেয়া ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় ফার্মেসির মালিক মোজাফফর আহমেদ কে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

একই বাজারের উর্মি স্টোরে পণ্য সামগ্রীর মূল্য তালিকা দোকানে প্রদর্শন না করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় দোকানি মোহাম্মদ রাসেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ইসলাম সুইটমিটে দই, রসমালাই, ঘি এর মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাদ্য সামগ্রী বিক্রি করায় দোকান টির মালিক মোহাম্মদ হারুন শরীফকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

বেলাল হোটেলে একই ফ্রিজে কাঁচা মাছ মাংস ও রান্না করা খাবার একত্রে উন্মুক্ত ভাবে সংরক্ষণ করায় হোটেল মালিক মোহাম্মদ বেলাল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন পদ্মা সেতু উত্তর থানা পুলিশের একটি দল। অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, মাওয়া বাজারের বিভিন্ন ফার্মেসি, মিষ্টির দোকান ও অন্যান্য পণ্য সামগ্রী দোকান মনিটরিং করে যার ব্যবসায়ীকে জরিমানা করেছি। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। সরকারি নির্দেশনা অনুযায়ী বক্তাদের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর