বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক কসবায় ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি রাজিব গ্রেফতার সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় জেএসকেএসের সংলাপ অনুষ্ঠিত মুরাদনগরে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হোমনায় কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন চালকের মৃত্যু আমতলীতে হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা নবীনগর-রাধিকা সড়কে ট্রাক উল্টে গরুর মৃত্যু, আহত ৩ চকরিয়ায় মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার আনোয়ারায় বদলে যাচ্ছে ভূমি সেবার চিত্র, দালালমুক্ত অফিসে স্বস্তি শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এমপি আবুল কালাম আজাদের ‘বাংলাদেশের কৃষকরাও সমৃদ্ধ হয়ে কোট-টাই পরে ঘুরবে’ কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য ওমানে গাড়ির গ্যাস বিস্ফোরনে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, রাঙ্গুনিয়ায় শোকের ছায়া ফটিকছড়িতে দোকানের গোডাউনে যুবকের রহস্যজনক মৃত্যু আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানে মাজারভক্ত দর্শনার্থীদের মিলনমেলা গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা মুক্তাগাছায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা চুরি ঢাকা থেকে ২ চোর গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার

আনোয়ারায় বদলে যাচ্ছে ভূমি সেবার চিত্র, দালালমুক্ত অফিসে স্বস্তি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:০২ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ভূমি অফিসে এখন যেন বদলের হাওয়া। দীর্ঘদিনের ভোগান্তি, দালালের দৌরাত্ম্য ও জটিলতার অভিযোগ পেছনে ফেলে সাধারণ মানুষ পাচ্ছেন দ্রুত ও সহজ সেবা।

স্থানীয়দের দাবি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা দায়িত্ব নেওয়ার পর থেকেই ভূমি অফিসে দৃশ্যমান পরিবর্তন এসেছে। প্রতিদিন অফিসের বিভিন্ন কার্যক্রম তদারকি করছেন তিনি। সেবা নিতে আসা মানুষদের অনেক সময় নিজেই ডেকে তাঁদের সমস্যার কথা শুনছেন। এতে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আস্থা ও স্বস্তি।

স্থানীয়দের ভাষ্য, আগে ভূমি অফিসে দালাল ছাড়া কাজ করা কঠিন ছিল। ছোট একটি কাজ করতেও ভোগান্তি পোহাতে হতো সাধারণ মানুষকে। এখন অনেকেই সরাসরি কর্মকর্তার সঙ্গে কথা বলে সমাধান পাচ্ছেন। বিশেষ করে দীর্ঘদিন ঝুলে থাকা বিভিন্ন জটিল নামজারি ও ভূমি–সংক্রান্ত মামলার নিষ্পত্তিও দ্রুত হচ্ছে বলে জানিয়েছেন সেবাগ্রহীতারা।

সেবাগ্রহীতা ইশতিয়াক মোহাম্মদ বলেন, তাঁর নানাবাড়ি আনোয়ারায় হলেও তিনি ঢাকায় থাকেন। একটি ভূমি–সংক্রান্ত সমস্যায় পড়ে তিনি সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার সঙ্গে যোগাযোগ করেন। পরে বিষয়টি বুঝে নিয়ে তাঁর আত্মীয়ের মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন করে দেওয়া হয়।

তিনি বলেন, “আমাকে ঢাকা থেকে আর আসতে হয়নি। উনি খুব আন্তরিকভাবে বিষয়টি দেখেছেন। মানুষের সমস্যার কথা বুঝে সেবা দেন। আনোয়ারায় এমন একজন কর্মকর্তা খুব প্রয়োজন ছিল।”

আরেক সেবাগ্রহীতা ফাহিমা আক্তার বলেন, প্রথমবার ভূমি অফিসে গিয়ে তিনি কিছুই বুঝতে পারছিলেন না। এ সময় সহকারী কমিশনার (ভূমি) নিজেই তাঁর কাছে গিয়ে প্রয়োজনীয় বিষয়ে জানতে চান এবং একজনকে দিয়ে কাজের সহযোগিতা করেন।

ফাহিমা বলেন, “আমি দ্রুত কাজ শেষ করে ফিরতে পেরেছি। একজন সরকারি কর্মকর্তা সাধারণ মানুষকে যেভাবে সম্মান দিয়ে কথা বলেছেন, সেটি সত্যিই ভালো লেগেছে। সেবার জন্য এমন সৎ ও মানবিক কর্মকর্তা খুব প্রয়োজন।”

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, “আমি এখানে মানুষের সেবা দিতে এসেছি। জনগণকে হয়রানিমুক্ত ও সহজ ভূমি সেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। দায়িত্ব নেওয়ার পর থেকেই ভূমি অফিসকে দালালমুক্ত করার চেষ্টা করেছি। অনেক মানুষ দালালের কারণে নানা সমস্যায় পড়তেন। এখন তাঁরা সরাসরি আমার সঙ্গে কথা বলে সমাধান পাচ্ছেন।”

তিনি আরও বলেন, “ভূমি–সংক্রান্ত যেকোনো সমস্যায় মানুষ যেন নির্ভয়ে সরাসরি অফিসে আসে এবং কথা বলে। আমি জনগণের সেবার জন্যই এখানে দায়িত্ব পালন করছি।”


এই বিভাগের আরো খবর