বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানে মাজারভক্ত দর্শনার্থীদের মিলনমেলা গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা মুক্তাগাছায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা চুরি ঢাকা থেকে ২ চোর গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার বর্তমান সরকারের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে ঝালকাঠিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ‎পটুয়াখালীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতায় প্রেস ব্রিফিং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং ডিমলায় দুর্যোগপীড়িতদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মুন্সীগঞ্জে প্রেস ব্রিফিং বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারণা’ অভিযোগে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে একাত্তরের বীরাঙ্গনা টেপরী রাণীর শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রামবাসী নান্দাইল চৌরাস্তা ওয়ালটন এক্সক্লুসিভ ইলেকট্রনিক্স ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ আইইবির কর্মশালায় বিশেষজ্ঞদের সুপারিশ ‎দুর্গাপুরে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার: আটক-১ হালুয়াঘাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাদারগঞ্জে ময়লার স্তূপ’ দূর্গন্ধে অতিষ্ট পথচারীরা’ অকেজো কোটি টাকার ডাম্পিং স্টেশন নাসিরনগরে ৩ কিঃমিঃসড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আধুনিক প্রযুক্তিতে হালদার পোনা উৎপাদনের তাগিদ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রোম ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং   বাসমতির বিকল্প বিনাধান-২৫ : কৃষিতে সোনালী বিপ্লব, বাড়ছে লাভ ও সম্ভাবনা সুনামগঞ্জে সরকারের ১৮০ দিনের কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানে মাজারভক্ত দর্শনার্থীদের মিলনমেলা

রতন রায়, বগুড়া
বুধবার, ১৩ মে, ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে “বৈশাখী মেলা” বাৎসরিক ওরশকে ঘিরে লাখো মানুষের মিলনমেলায় পরিণত হবে। বাংলা বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে নানা আয়োজন। আগামীকাল ১৪ মে বৃহস্পতিবার দিনব্যাপী চলবে মেলা, ওরশ, ধর্মীয় আচার ও লোকজ সাংস্কৃতিক পরিবেশনা।

ঐতিহাসিকভাবে এই আয়োজনটি হযরত শাহ সুলতান বলখী (রহ.) এর মাজারকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়ে আসছে। স্থানীয়দের কাছে এটি ‘পাগলের মেলা’ নামেও পরিচিত। দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে বহু মাজারভক্ত, বাউল, ফকির, সাধু-সন্ন্যাসী ও দর্শনার্থীর আগমন ঘটেছে ইতোমধ্যেই।
মাজার এলাকায় ঘুরে দেখা গেছে, অনেক জটাধারী দরবেশ ও অনুসারীরা ইতোমধ্যে মহাস্থানে অবস্থান নিয়েছেন। কেউ জিকির-আজগারে ব্যস্ত, কেউ আবার ধর্মীয় গান, বাউল সংগীত ও আধ্যাত্মিক পরিবেশনায় অংশ নিচ্ছেন। পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ।
মেলাকে ঘিরে বসেছে বিশাল লোকজ বাজার। সেখানে পাওয়া যাচ্ছে কুটির শিল্পের নানা সামগ্রী, বাঁশ-বেতের তৈরি পণ্য, কাঠের আসবাব, মাটির খেলনা, গ্রামীণ মিষ্টান্ন, ও ঐতিহাসিক কটকটি, গৃহস্থালি জিনিসপত্রসহ নানা ঐতিহ্যবাহী উপকরণ। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো মহাস্থান এলাকা।
তবে প্রতিবছরের মতো এবারও কিছু অভিযোগ আসলেও তাহা মহাস্থান গড়ের অদূরে কিছু জটাধারী দরবেশ ও তাদের সহযোগীদের মধ্যে প্রকাশ্যে গাঁজা সেবনের প্রবণতা দেখা যায়। যদিও প্রশাসন ও মাজার কমিটি আগেই ঘোষণা দিয়েছে, এবারের শেষ বৈশাখী মেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মেলাকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যা ব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট ও টহল ব্যবস্থা।
তবে আজ ও গত কয়েকদিনের পরিস্থিতি পর্যবেক্ষণ করে অনেকের প্রশ্ন, বাস্তবে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোরতা কতটা কার্যকর হবে। এ নিয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা চলছে।
প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরী আজকের মহাস্থানগড়। ইতিহাস, আধ্যাত্মিকতা ও লোকজ সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন এই শেষ বৈশাখী মেলা। প্রতি বছরের মতো এবারও লাখো মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠবে প্রাচীন এই জনপদ।
মহাস্থান মাজার মসজিদ কমিটির প্রশাসনিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, শেষ বৈশাখী মেলাকে কেন্দ্র করে আগত দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও মাজার কমিটির পক্ষ থেকে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যা ব ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও মাজার এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।

তিনি বলেন, দূর-দূরান্ত থেকে আসা ভক্ত ও দর্শনার্থীদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য থাকা, বিশ্রাম ও খাবারের বিষয়েও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাজারে আগত অতিথিদের জন্য ভোজনের আয়োজন, বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার চেষ্টা চলছে।
এছাড়া মেলার পবিত্রতা বজায় রাখতে মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ শাহীনুজ্জমানের সহিত যোগাযোগ করা হলে তিনি বলেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। যে কোন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটার চেষ্টা করলে আমাদের পুলিশ সদস্যগন তা প্রতিহত করবে। দর্শনার্থীদেরও শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করার আহ্বান জানান তিনি।


এই বিভাগের আরো খবর