বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক কসবায় ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি রাজিব গ্রেফতার সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় জেএসকেএসের সংলাপ অনুষ্ঠিত মুরাদনগরে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হোমনায় কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন চালকের মৃত্যু আমতলীতে হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা নবীনগর-রাধিকা সড়কে ট্রাক উল্টে গরুর মৃত্যু, আহত ৩ চকরিয়ায় মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার আনোয়ারায় বদলে যাচ্ছে ভূমি সেবার চিত্র, দালালমুক্ত অফিসে স্বস্তি শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এমপি আবুল কালাম আজাদের ‘বাংলাদেশের কৃষকরাও সমৃদ্ধ হয়ে কোট-টাই পরে ঘুরবে’ কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য ওমানে গাড়ির গ্যাস বিস্ফোরনে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, রাঙ্গুনিয়ায় শোকের ছায়া ফটিকছড়িতে দোকানের গোডাউনে যুবকের রহস্যজনক মৃত্যু আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানে মাজারভক্ত দর্শনার্থীদের মিলনমেলা গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা মুক্তাগাছায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা চুরি ঢাকা থেকে ২ চোর গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় জেএসকেএসের সংলাপ অনুষ্ঠিত

জাহিদ হোসেন, দিনাজপুর
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:১৯ অপরাহ্ন

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেএসকেএস এর আয়োজনে ও ইউএনডিপি’র অর্থায়নে এবং রূপান্তরের কারিগরি সহযোগিতায় ‘সামাজিক সংগতি ও শান্তি প্রতিষ্ঠায় সিএসও দের সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় সিএও এবং জেলা প্রশাসনের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি নির্মাণ, সহনশীলতা বৃদ্ধি এবং সামাজিক সংগতি জোরদার করা আজ অত্যন্ত জরুরীপূর্ণ একটি অগ্রাধিকার। সম্প্রতি সময় আমরা লক্ষ করছি ডিজিটাল গুজব, ভূয়া তথ্য, বিভ্রান্তিমূলক কনটেন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ার ফলে সমাজে অবিশ্বাস, বিভাজন এবং উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।

অনেক ক্ষেত্রে এসব পরিস্থিতি সংঘাতের দিকেও গড়াচ্ছে। ফলে সময়উপযোগী আগাম সতর্কতা, দায়িত্বশীল তথ্য ব্যবস্থাপনা এবং সমন্বিত উদ্যোগ এখন অত্যন্ত জরুরী হয়ে উঠেছে। আসুন সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার অঙ্গীকার করি। সম্মানীত অতিথি হিসেবে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্য) মোঃ জানে আলম, জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক মোর্শেদ আলী খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল।

মুক্ত আলোচনা করেন এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোজাফ্ফর হোসেন, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, মনিতা মাড্ডি, ফিরোজ, রবি মার্ডিসহ উপস্থিত যুব-যুবা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেএসকেএস এর মর্জিনা রুপা ও সাইফুল আলম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউএনডিপি ও রূপান্তর এর সমন্বয়কারী নূর-ই-আযম হায়দার রাজা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন বলেন, সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সুশীল সমাজের নাগরিকদের মাঝে দেশপ্রেম সৃষ্টি করতে হবে। সোসাল মিডিয়া’র উপ-ব্যবহার প্রতিরোধ করতে পারলে সামাজিক অস্থিরতা অনেকাংশই কমবে।


এই বিভাগের আরো খবর