বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এমপি আবুল কালাম আজাদের ‘বাংলাদেশের কৃষকরাও সমৃদ্ধ হয়ে কোট-টাই পরে ঘুরবে’ কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য ওমানে গাড়ির গ্যাস বিস্ফোরনে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, রাঙ্গুনিয়ায় শোকের ছায়া ফটিকছড়িতে দোকানের গোডাউনে যুবকের রহস্যজনক মৃত্যু আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানে মাজারভক্ত দর্শনার্থীদের মিলনমেলা গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা মুক্তাগাছায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা চুরি ঢাকা থেকে ২ চোর গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার বর্তমান সরকারের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে ঝালকাঠিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ‎পটুয়াখালীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতায় প্রেস ব্রিফিং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং ডিমলায় দুর্যোগপীড়িতদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মুন্সীগঞ্জে প্রেস ব্রিফিং বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারণা’ অভিযোগে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে একাত্তরের বীরাঙ্গনা টেপরী রাণীর শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রামবাসী নান্দাইল চৌরাস্তা ওয়ালটন এক্সক্লুসিভ ইলেকট্রনিক্স ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ আইইবির কর্মশালায় বিশেষজ্ঞদের সুপারিশ ‎দুর্গাপুরে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার: আটক-১ হালুয়াঘাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাদারগঞ্জে ময়লার স্তূপ’ দূর্গন্ধে অতিষ্ট পথচারীরা’ অকেজো কোটি টাকার ডাম্পিং স্টেশন নাসিরনগরে ৩ কিঃমিঃসড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আধুনিক প্রযুক্তিতে হালদার পোনা উৎপাদনের তাগিদ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রোম ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং   বাসমতির বিকল্প বিনাধান-২৫ : কৃষিতে সোনালী বিপ্লব, বাড়ছে লাভ ও সম্ভাবনা

শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এমপি আবুল কালাম আজাদের

‎মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

‎খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

বুধবার দিনভর তিনি অত্র ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষা পরিবেশ সরেজমিনে ঘুরে দেখেন। এছাড়াও সংসদ সদস্য দেলুটির সম্মিলনী বিদ্যা নিকেতন পরিদর্শনে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ মুখোপাধ্যায় তাকে স্বাগত জানান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি মহোদয় বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, বাউন্ডারি দেয়াল ও খেলার মাঠ তৈরির আশ্বাস প্রদান করেন।
‎পরবর্তীতে তিনি দেলুটি কালিনগর কলেজ পরিদর্শন করেন। সেখানে দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু রিপন কুমার মন্ডল, ইউপি সচিব বিজয় কুমার মন্ডল, সদস্য সুকুমার কবিরাজ, বদিয়ার হোসেন ও মেরী রানী সরকার সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিদর্শন কুমার মন্ডল সংসদ সদস্যের কাছে কলেজের শহীদ মিনার ও হোস্টেল সংস্কার, মাঠ ভরাট, পুকুর ঘাট, গেট এবং সীমানা প্রাচীর নির্মাণের জন্য লিখিত আবেদন জানান।
‎পরিদর্শন শেষে সংসদ সদস্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যৌক্তিক সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং এলাকার শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবক ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ‎‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, সাবেক ছাত্রশিবির সভাপতি মোঃ রুহুল আমীন এবং পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ।
‎এছাড়াও উপস্থিত ছিলেন দেলুটি ইউনিয়ন জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা সরদার, সেক্রেটারি মোঃ সেলিম গাজী, আল আমিন গাজী, দেলুটি যুব বিভাগের সভাপতি মোঃ আছাদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ জহির উদ্দিন, জামায়াত নেতা গাজী মানছুরুল আলম ও হাবিবুর রহমান।


এই বিভাগের আরো খবর