বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক কসবায় ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি রাজিব গ্রেফতার সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় জেএসকেএসের সংলাপ অনুষ্ঠিত মুরাদনগরে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হোমনায় কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন চালকের মৃত্যু আমতলীতে হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা নবীনগর-রাধিকা সড়কে ট্রাক উল্টে গরুর মৃত্যু, আহত ৩ চকরিয়ায় মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার আনোয়ারায় বদলে যাচ্ছে ভূমি সেবার চিত্র, দালালমুক্ত অফিসে স্বস্তি শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এমপি আবুল কালাম আজাদের ‘বাংলাদেশের কৃষকরাও সমৃদ্ধ হয়ে কোট-টাই পরে ঘুরবে’ কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য ওমানে গাড়ির গ্যাস বিস্ফোরনে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, রাঙ্গুনিয়ায় শোকের ছায়া ফটিকছড়িতে দোকানের গোডাউনে যুবকের রহস্যজনক মৃত্যু আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানে মাজারভক্ত দর্শনার্থীদের মিলনমেলা গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা মুক্তাগাছায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা চুরি ঢাকা থেকে ২ চোর গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধর্ষণের পর লামিয়া আক্তার (৪) নামে এক কন্যা শিশুকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

নিখোঁজ হওয়ার একদিন পর ভুট্টা ক্ষেত থেকে সেই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী নবম শ্রেণির শিক্ষার্থী মুরশালিন (১৪) কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে একই এলাকার মৃত তজবুলের ছেলে সেন্টু ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

লামিয়া আক্তার রাণীশংকৈল উপজেলা ধর্মগড় ইউনিয়নের ভড়নিয়া গ্রামের সফিফুল ইসলাম মেয়ে। আর আটক একই গ্রামের শরিফুল ইসলাম ছেলে।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে আগে ধর্ষণ করে তার পরে হত্যা করা হয়েছে বলে মরদেহের সুরতহাল রিপোর্টের পর প্রাথমিকভাবে ধারণা করা হয় এবং আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তা স্বীকার করেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু লামিয়া। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করেন। নিখোঁজের পর থেকেই পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় চেংমাড়ি জোসপাড়া এলাকার বাসিন্দা মহসিনা বেগম জানান, বুধবার দুপুরে তিনি ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় শরিফ উদ্দিনের ছেলে মুরশালিনকে শিশু লামিয়াকে কোলে নিয়ে যেতে দেখেন। পরে শিশুটির হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ পড়ে তার ওপর। একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নিহত শিশুর চাচা তরিকুল ইসলাম বলেন, “গতকাল বুধবার থেকেই আমরা পাগলের মতো লামিয়াকে খুঁজছি। মাইকিং করেছি সব জায়গায়। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী সেন্টু ভুট্টা ক্ষেতে তার মরদেহ দেখতে পান। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

ওসি আমানুল্লাহ আল বারী আরও জানান, শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এবিষয়ে থানার একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন ও সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নৃশংস এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং পরে এঘটনায় বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত মুরশালিনের বাড়িঘর ভাংচুর করে।


এই বিভাগের আরো খবর