বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক কসবায় ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি রাজিব গ্রেফতার সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় জেএসকেএসের সংলাপ অনুষ্ঠিত মুরাদনগরে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হোমনায় কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন চালকের মৃত্যু আমতলীতে হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা নবীনগর-রাধিকা সড়কে ট্রাক উল্টে গরুর মৃত্যু, আহত ৩ চকরিয়ায় মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার আনোয়ারায় বদলে যাচ্ছে ভূমি সেবার চিত্র, দালালমুক্ত অফিসে স্বস্তি শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এমপি আবুল কালাম আজাদের ‘বাংলাদেশের কৃষকরাও সমৃদ্ধ হয়ে কোট-টাই পরে ঘুরবে’ কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য ওমানে গাড়ির গ্যাস বিস্ফোরনে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, রাঙ্গুনিয়ায় শোকের ছায়া ফটিকছড়িতে দোকানের গোডাউনে যুবকের রহস্যজনক মৃত্যু আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানে মাজারভক্ত দর্শনার্থীদের মিলনমেলা গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা

মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:০৬ অপরাহ্ন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে এক প্রতিবেশী যুবকের লালসার শিকার হয়ে ১৮ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী কিশোরী ২ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। ​স্থানীয় সূত্রে জানা যায়, গুয়াগাছিয়া ইউনিয়নের ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী বকুল দেওয়ানের ছেলে সাব্বির। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় ভয়ে এতদিন মুখ খোলেনি ভুক্তভোগী কিশোরী। সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন ও ঋতুস্রাব বন্ধ হয়ে গেলে বিষয়টি তার মায়ের নজরে আসে। পরবর্তীতে কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ভুক্তভোগী কিশোরী ভাঙা ভাঙা শব্দে জানায়, তার মা বাড়িতে না থাকার সুযোগে সাব্বির তাদের ঘরে ঢুকে অন্তত তিনবার তাকে ধর্ষণ করেছে। এ কথা কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগী পরিবারকে নানা প্রলোভন ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এমনকি স্থানীয় এক জনপ্রতিনিধি অভিযুক্তের সাথে কিশোরীর বিয়ে দিয়ে বিষয়টি রফাদফার চেষ্টা করছেন বলেও গুঞ্জন উঠেছে।

ভুক্তভোগীর মা বলেন, “গত কয়েকদিন আগে আমি ধান শুকানোর কাজে ব্যস্ত থাকাকালীন সাব্বির ঘরে ঢুকে আমার মেয়ের ক্ষতি করে। মেয়ে দৌড়ে এসে আমাকে সব জানায়। আমরা এখন দিশেহারা কার কাছে যাব বুঝতে পারছি না। স্থানীয়ভাবে মীমাংসার কথা বলা হয়েছে আমরা সেই অপেক্ষায় আছি।”

এ বিষয়ে অভিযুক্ত সাব্বিরের বক্তব্য জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। মোবাইলে কথা বলার চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী জানান, বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, “বিষয়টি আমি অবগত হয়েছি। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশের মাধ্যমে খোঁজখবর নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারটি আমাদের কাছে সহায়তা চাইলে আমরা তাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।”


এই বিভাগের আরো খবর