শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক কসবায় ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি রাজিব গ্রেফতার সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় জেএসকেএসের সংলাপ অনুষ্ঠিত মুরাদনগরে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হোমনায় কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন চালকের মৃত্যু আমতলীতে হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা নবীনগর-রাধিকা সড়কে ট্রাক উল্টে গরুর মৃত্যু, আহত ৩ চকরিয়ায় মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার আনোয়ারায় বদলে যাচ্ছে ভূমি সেবার চিত্র, দালালমুক্ত অফিসে স্বস্তি শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এমপি আবুল কালাম আজাদের ‘বাংলাদেশের কৃষকরাও সমৃদ্ধ হয়ে কোট-টাই পরে ঘুরবে’ কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য ওমানে গাড়ির গ্যাস বিস্ফোরনে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, রাঙ্গুনিয়ায় শোকের ছায়া ফটিকছড়িতে দোকানের গোডাউনে যুবকের রহস্যজনক মৃত্যু আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানে মাজারভক্ত দর্শনার্থীদের মিলনমেলা গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা

কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

বাংলাদেশের কৃষি খাতে সমন্বয়হীনতা দূর করে একটি সমন্বিত কৃষি প্রকৌশল কাঠামো গড়ে তোলা এবং কারিগরি পদে দক্ষ জনবল নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও টেকসই আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হলে কৃষিকে আরও বিজ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও দক্ষ জনবলনির্ভর খাতে রূপান্তর করতে হবে।
রাজধানীর রমনাস্থ শহীদ প্রকৌশলী ভবনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তরের কাউন্সিল হলে বৃহস্পতিবার “বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণ ও সেচব্যবস্থা: সম্ভাবনা ও প্রতিবন্ধকতা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইইবির কৃষিকৌশল বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
মীর শাহে আলম বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও বাংলাদেশ প্রত্যাশিত উন্নয়ন ও সুশাসনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পুরোপুরি পৌঁছাতে পারেনি। বিশেষ করে কৃষি খাতে সমন্বয়ের অভাব এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অনেক কার্যক্রম বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মাধ্যমে পরিচালিত হওয়ায় নীতিনির্ধারণ ও বাস্তবায়নে সমন্বয়হীনতা তৈরি হচ্ছে।
তিনি বলেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মতো কৃষি প্রকৌশলভিত্তিক একটি বিশেষায়িত অধিদপ্তর গঠন এখন সময়ের দাবি। কৃষিকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও টেকসই খাতে রূপান্তর করতে কৃষিবিদ ও প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে কারিগরি পদে অকারিগরি জনবল নিয়োগের কারণে অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত দক্ষতা ও কার্যকারিতা অর্জিত হচ্ছে না।
প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কারিগরি পদে দক্ষ ও যোগ্য জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে। সঠিক স্থানে সঠিক জনবল নিয়োগের মাধ্যমেই উন্নয়ন কার্যক্রমকে গতিশীল ও টেকসই করা সম্ভব। দক্ষ মানবসম্পদ ছাড়া আধুনিক রাষ্ট্রব্যবস্থা ও কৃষির কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব নয়।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহ্‌রিন ইসলাম তুহিন। তিনি বলেন, উন্নত দেশগুলো প্রায় ৯৭ শতাংশ কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন ব্যবস্থা পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও কৃষিযন্ত্র ব্যবহারের ফলে সেখানে উৎপাদন বৃদ্ধি, সময় সাশ্রয় এবং ব্যয় হ্রাস সম্ভব হয়েছে। বাংলাদেশেও কৃষির টেকসই উন্নয়নের জন্য যান্ত্রিকীকরণ ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সম্প্রসারণ জরুরি।
তিনি আরও বলেন, হাওরাঞ্চলে প্রতিবছর বন্যার কারণে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। তাই আধুনিক প্রযুক্তির মাধ্যমে বন্যার পানিকে সম্পদে রূপান্তর করতে হবে। পানি ব্যবস্থাপনার পাশাপাশি পানি থেকে শক্তি উৎপাদনের উদ্যোগ নেওয়া গেলে তা দেশের জ্বালানি ও কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। পাশাপাশি কারিগরি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ বলেন, বাংলাদেশের প্রকৌশল খাত দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। অবকাঠামো উন্নয়ন, কৃষি আধুনিকায়ন, জ্বালানি নিরাপত্তা, শিল্পায়ন এবং প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনে প্রকৌশল খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, হাওর অঞ্চলে আগাম বন্যার কারণে প্রতিবছর কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। তাই ১৫ এপ্রিলের আগেই বোরো ধান কাটার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ জন্য আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বৃদ্ধি, দ্রুত ধান কাটার প্রযুক্তি, প্রয়োজনীয় শ্রম ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বন্যা পূর্বাভাস ও পানি ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সমন্বিত করার আহ্বান জানান তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম বলেন, দেশের প্রায় ৪৬ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি খাতের সঙ্গে যুক্ত। কৃষি উৎপাদন ব্যবস্থার আধুনিকায়নের ফলে বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
তিনি বলেন, হাওর অঞ্চলে প্রায় ৯ লাখ হেক্টর জমিতে বোরো ধান উৎপাদিত হয়। আগে এই ধান কাটতে প্রায় ৪২ দিন সময় লাগলেও আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের ফলে বর্তমানে মাত্র ২৩ দিনেই ধান কাটা সম্ভব হচ্ছে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি উৎপাদন ব্যবস্থাও আরও কার্যকর ও লাভজনক হয়ে উঠছে।
তিনি আরও বলেন, সেচ ব্যবস্থাপনায় সৌরশক্তির ব্যবহার কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে উৎপাদন ব্যয় কমছে, উৎপাদন বাড়ছে এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাও নিশ্চিত হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, বর্তমান প্রেক্ষাপটে কৃষির অন্যতম বড় চ্যালেঞ্জ হলো পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা। কৃষিতে পানি ও সেচ ব্যবস্থাপনাকে আধুনিক প্রযুক্তিনির্ভর করতে হবে। পানির অপচয় রোধ করে সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে উৎপাদন ব্যয় কমবে এবং উৎপাদনশীলতা বাড়বে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধ্যাপক ড. প্রকৌশলী মুহাম্মদ আশিক-ই-রব্বানী। তিনি কৃষি যান্ত্রিকীকরণ, আধুনিক সেচ প্রযুক্তি, কৃষি অবকাঠামো, ডিজিটাল কৃষি ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং কৃষি প্রকৌশল খাতের সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে বাস্তবভিত্তিক বিশ্লেষণ তুলে ধরেন।
তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃষিকে টেকসই, লাভজনক ও প্রযুক্তিনির্ভর খাতে রূপান্তর করতে হলে কৃষি প্রকৌশল খাতকে জাতীয় উন্নয়ন নীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে। দেশের সব কৃষিযন্ত্রের ডিজিটাল নিবন্ধন, অবস্থান শনাক্তকরণ, ব্যবহার ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত তথ্য সংরক্ষণের জন্য একটি সমন্বিত জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যসচিব প্রকৌশলী শাহাদত হোসেন বিপ্লব। সভাপতিত্ব করেন আইইবির কৃষিকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মাওলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সেক্রেটারি প্রকৌশলী মো. বেলাল সিদ্দিকী।
সেমিনারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৃষি প্রকৌশলী, সরকারি কর্মকর্তা, গবেষক, উন্নয়নকর্মী, নীতিনির্ধারক ও পেশাজীবীরা অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, সেমিনারে উত্থাপিত সুপারিশ বাস্তবায়িত হলে বাংলাদেশের কৃষি খাত আরও আধুনিক, দক্ষ, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন খাতে পরিণত হবে।


এই বিভাগের আরো খবর