কিশোরগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন জেলায় যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের ষষ্ঠ ব্যাচের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১ এপ্রিল) সকালে পুরাতন কোট রোড আলোরমেলা সর্ববৃহৎ আইটি প্রশিক্ষণ কেন্দ্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কার্যক্রম শুরু করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, কর্মসংস্থান বর্তমান সরকারের অগ্রাধিকারগুলোর মধ্যে শীর্ষে, যেখানে ফ্রিল্যান্সিংসহ আধুনিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপরিচালক মোঃ রফিকুল ইসলাম শামীম বলেন প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, বেসিক ইংলিশ, ডিজিটাল মার্কেটিং, সফট স্কিল, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং। প্রশিক্ষণার্থীদের জন্য যাতায়াত ভাতা, খাবার এবং প্রশিক্ষণ উপকরণ সরবরাহ করা হচ্ছে।
সর্ববৃহৎ আইটি লিমিটেডের কো-অর্ডিনেটর শফিউল আলম সজীব বলেন, ফ্রিল্যান্সারদের নিয়ে আমরা কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করেছি। প্রশিক্ষণ শুরুতেই অংশগ্রহণকারীদের জন্য প্রোফাইল খোলা হয়, যেখানে তাদের আয় ও অগ্রগতির তথ্য সংরক্ষণ করা হয়। এ সময় তিনি নিজে ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা হওয়ার গল্প তুলে ধরেন। প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।