সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু

জাহিদ হোসেন, দিনাজপুর
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১০:০১ অপরাহ্ন

দিনাজপুর আদর্শ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট আবুল আলা মোঃ মাহবুবুর রহমান ভট্টু দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কলেজের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুর ৩ টায় আদর্শ কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় ও ক্রেষ্ট প্রদান করা হয়।
পরে সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাডভোকেট আবুল আলা মোঃ মাহবুবুর রহমান ভুট্টু তাঁকে সংবর্ধনা প্রদান করায় কলেজ কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি আদর্শ কলেজের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি বলেন, আপনারা সময়মত কলেজে আসবেন ও সময়মত কলেজ থেকে বাড়ীতে যাবেন।

এই কলেজকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করবেন। তাহলে এই কলেজকে দেশের সেরা কলেজ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো।
সংবর্ধনা অনুষ্ঠানে আদর্শ কলেজের ভারপ্রাপ্ত মোছাঃ অধ্যক্ষ হাসিনা আক্তার বানু, কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইয়ার হোসেন সরকার, মোঃ মেহরাব আলী, আসাদ আলী, মোঃ আহসান হাবিব, মোঃ শরিফুল ইসলাম শরীফ, মোঃ আনোয়ারুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর