রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

নাজমুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল)
সোমবার, ১৫ জুন, ২০২৬, ১:৫৫ অপরাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইলর পৌর এলাকার মেইন রোড বিদ্যুৎ অফিস সংলগ্ন অবস্থিত তানভীর মটরস। শুরুতে অল্প কিছু গাড়ির যন্ত্রাংশ দিয়ে ২০০৯ সালে যাত্রা শুরু হয় এই তানভীর মটরস এর।

শুরু থেকেই বেচা বিক্রি ভালো হয় এই দোকানটির। অল্প মাল থাকায় প্রায় সময়ই ক্রেতাদের ফেরত দিতে হতো। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মালামাল না দিতে পারায় ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই মন খারাপ থাকতো অধিক সময়। তাই তানভীর মটরস এর স্বত্বাধিকারী মালিক মোঃ শামীম আল মামুন অধিক লাভের আশায় বিভিন্ন ভাবে ধার দেনা এবং ব্যাংক লোন এর মাধ্যমে অর্থ সংগ্রহ করে দোকানের জন্য পর্যাপ্ত মালামাল সংগ্রহ করেন তিনি। এরপর থেকে বেচা বিক্রি খুব ভালোই হচ্ছিল। সুখের মুখ দেখতে না দেখতেই তার জীবনে নেমে এলো কালো অন্ধকারের ছায়া।

মোঃ শামীম আল মামুন “দৈনিক ঢাকা প্রতিদিন “কে জানান’ আমি প্রতিদিনের মতো গত ৭-৬-২০২৬ইং আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় দোকান খুলি। সারাদিন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে রাত এগারোটার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। এবং কিছুক্ষণ পর ঈদের দাওয়াত খেতে শ্বশুর বাড়ি যাই। রাত বেশি হওয়াতে শ্বশুর বাড়িতেই থেকে যাই আমি। হঠাৎ রাত আনুমানিক তিনটার সময় ঘাটাইল ব্যবসায়ী সমিতির নৈশ প্রহরী মোঃ মুক্তার হোসেন মোবাইল ফোনের মাধ্যমে আমাকে অবগত করে যে, আমার দোকানে আগুন লেগেছে। আমি সংবাদ পাওয়ার পর অতি দ্রুততম সময়ের মধ্যে দোকানে চলে আসি। এসে শুনতে পাই ঘাটাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ফজলুল হক তালুকদার ও স্থানীয়রা মিলে ঘাটাইল ফায়ার সার্ভিস ও থানায় ফোন দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শামীম আরো জানান, আগুনের তীব্রতা বেশি থাকার কারণে অগ্নিকাণ্ডের সময় দোকান হইতে কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। আমার দোকানে থাকা আনুমানিক ৪৫ থেকে ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমি একেবারে নিঃস্ব হয়ে পড়েছি।


এই বিভাগের আরো খবর