মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের কমিটি গঠন ফুলপুরে রাস্তা পারাপারের সময় কভার ভ্যানের চাপায় প্রাণ গেল দোকানির নবীনগরে ঋষিপাড়ার অবহেলিত জনগন লাশ বহনের জন্য রাস্তা পেল ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ কাঠালিয়ায় শ্রমিক দলের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা আনোয়ারায় যুবককে ছুরিকাঘাত, প্রধান আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ সোনারগাঁয়ে চাঞ্চল্যকর উমায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, জামিন নামঞ্জুর পাইকগাছায় ভূমিহীনদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের ভাড়া বাসা থেকে নববধূর লাশ উদ্ধার মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পৌরশহরে সড়ক-ড্রেন উন্নয়ন কাজে ধীরগতি, ভোগান্তিতে পথচারীরা উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু গাজীপুরে ডাকাতদের লুট করা আট গরু উদ্ধার, আটক ৪ শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে নিহত ১ আহত ১৫ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীকে গুলির ঘটনায় প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা নয়, উন্নয়নের অংশ হিসেবে দেখছে সরকার শিক্ষার্থীদের গ্রাফিতি ইস্যু, ১২ ঘন্টার আগেই গণবিজ্ঞপ্তি প্রত্যাহার বগুড়ায় জমি নিয়ে বিরোধে বগুড়ায় নিহত দুই চাচাতো ভাই দেশ বর্তমানে নানা অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে : দেবপ্রিয় ভট্টাচার্য আজও উত্তাল ডুয়েট: ভিসির নিয়োগ বাতিলে অনড় শিক্ষার্থীরা বাংলাদেশের ই-কমার্স: সবচেয়ে বড় বাধা কি সত্যিই “লজিস্টিক সংকট” — নাকি এটি আমাদের পরবর্তী অর্থনৈতিক বিপ্লবের সুযোগ? ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান হেফাজতে ইসলামে বিভক্তি নেই: বিশেষ বৈঠকের সিদ্ধান্ত কাউখালীতে চাঞ্চল্যকর ৬টি ডাকাতি মামলার পলাতক আসামি আল-আমিন গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ মুন্সীগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার একসঙ্গে ৯ গান নিয়ে আসছেন রাজীব শাহ্‌

ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের ভাড়া বাসা থেকে নববধূর লাশ উদ্ধার

নাজমুল ইসলাম,ঘাটাইল (টাঙ্গাইল)
সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:২০ অপরাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের তিনদিন পর এক নববধূর মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের অভিযোগ, প্রেমিকসহ সংশ্লিষ্টরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। নিহত সূচনা (১৮) ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের আইনপুর গ্রামের মোঃ সোহরাব আলীর মেয়ে। এক মাস আগে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের আলম (২২) এর সঙ্গে তার বিয়ে হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (১৪মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন সূচনা। পরে জানতে পারেন, প্রেমিক সাউয়াল (২০) একটি প্রাইভেটকারে করে তাকে ঢাকায় নিয়ে গেছে। সাউয়াল ঘাটাইল উপজেলার সত্তুর বাড়ি এলাকার সরোয়ারের ছেলে।

পরিবারের দাবি, নিখোঁজের তিনদিন পর সাউয়াল এর চাচা সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু ফোনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করে শনিবার রাতে ঘাটাইলের একটি ভাড়া বাসায় তাদের নিয়ে আসেন।

রবিবার সন্ধ্যায় বিষয়টি পারিবারিকভাবে সমাধানের সিদ্ধান্ত ছিল। তবে তার আগেই ওই ঘর থেকে অচেতন অবস্থায় সূচনাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, সূচনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোকছেদুর রহমান জানান,আত্মহত্যা প্ররোচনার মামলা পক্রিয়াদিন রয়েছে।


এই বিভাগের আরো খবর