সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের ই-কমার্স: সবচেয়ে বড় বাধা কি সত্যিই “লজিস্টিক সংকট” — নাকি এটি আমাদের পরবর্তী অর্থনৈতিক বিপ্লবের সুযোগ? ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান হেফাজতে ইসলামে বিভক্তি নেই: বিশেষ বৈঠকের সিদ্ধান্ত কাউখালীতে চাঞ্চল্যকর ৬টি ডাকাতি মামলার পলাতক আসামি আল-আমিন গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ মুন্সীগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার একসঙ্গে ৯ গান নিয়ে আসছেন রাজীব শাহ্‌ আইইবির সেমিনারে বিদ্যুৎ খাত সংস্কারের ওপর গুরুত্বারোপ টেন ইলেভেন-লেদার ইতালিয়ানের জমকালো পুরস্কার বিতরণী ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়নের উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জে ভাগ্নিকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে, মামা আটক হাটহাজারীর ঐতিহ্যবাহী লাল মরিচ দেশসেরা, বিদেশেও রপ্তানি হচ্ছে লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ৪৫ পরিবার পেল ঢেউটিন ও সেলাই মেশিন টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো উলিপুরে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানের যাওয়া আসা রাস্তা টেক্সটাইল খাতের আধুনিকায়নে সরকারি সহায়তা প্রয়োজন : প্রতিমন্ত্রী বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে রাজমিস্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার ফুলপুরে সৌন্দর্যবর্ধনে ফুলের চারা রোপণ করলেন এসিল্যান্ড শফিকুল ইসলাম মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত পদ্মা নদী থেকে ৫ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা যুব সমাজকে উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না: আরিফুল হক চৌধুরী ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট এর উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী “ক্লিন এয়ার, হেলদি ফিউচার” ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরির কোনো বিকল্প নেই গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন পটুয়াখালীর দুমকিতে খাল খনন কাজে বাধা দেওয়ার অভিযোগ কৃষ্ণচূড়ার সৌন্দর্যে আনোয়ারার সিইউএফএল সড়ক জনপ্রিয় হয়ে উঠছে ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম ব্যাচে ভর্তি শুরু এবছরেই, নতুন দিগন্তের সূচনা

কাউখালীতে চাঞ্চল্যকর ৬টি ডাকাতি মামলার পলাতক আসামি আল-আমিন গ্রেফতার

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
সোমবার, ১৮ মে, ২০২৬, ১:৪৮ অপরাহ্ন

পিরোজপুরের কাউখালী উপজেলার বহুল আলোচিত ডাকাতি মামলার পলাতক এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-৮ বরিশাল।

রবিবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার শিয়ালকাঠী এলাকায় অভিযান চালিয়ে জোলাগাতি গ্রামের জাকির আকনের ছেলে ডাকাত মোঃ আলামিন আকন (৩৮)কে গ্রেফতার করেছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি আভিযানিক দল, কাউখালী থানা পুলিশের সহযোগিতায় আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আলামিন আকনের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আলামিন কাউখালী থানার একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ফেব্রুয়ারি ২০২৬ গভীর রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম মোস্তফার বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল বাড়ির বারান্দার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে নগদ ১ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা, ২২ ভরি ১০ আনা স্বর্ণালংকার, ৬০০ মার্কিন ডলারসহ প্রায় ৬০ লাখ ৯৫ হাজার ৮৫০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী গোলাম মোস্তফা কাউখালী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র্যাব-৮ এর সহায়তা চান। পরে র্যাব পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, উক্ত আসামীর বিরুদ্ধে বাগেরহাটের শরণখোলা, মংলা ও ফকিরহাট এবং পিরোজপুর জেলার কাউখালী ও ভান্ডারিয়া থানায় ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বমোট ০৬ টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার পিরোজপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর