“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে স্বাস্থ্যসেবা ও নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, নার্সিং কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাহিদ হাসান শাওন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম ও ডি সি ডাঃ অমৃতা সরকার, সিনিয়র স্টাফ নার্স ফারজানা মুনমুন, উমা পাল, মোসাম্মৎ মেবিন, তানিয়া সুলতানা, সীমা মন্ডল, শ্রাবণী চক্রবর্তী প্রমুখ।