মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
অফিসে অনিয়মিত এলজিইডির প্রধান প্রকৌশলী সেবায় ভোগান্তি, বাড়ছে ফাইলজট. সাক্ষাৎ প্রার্থীদের ক্ষোভ ডিসিআরভুক্ত জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের বসবাস নিশ্চিতের দাবি কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা হাসপাতালে রোগীর আর্তনাদ, নিচে নার্সদের ব্যান্ড পার্টি ও উদ্দাম নাচ আনোয়ারায় আলোচিত গৃহবধূ মৃত্যু: অভিযুক্ত স্বামী আটক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে মন্ত্রিসভায় দেখতে চায় প্রকৌশলী সমাজ কাউখালীতে পারিবারিক কলহের কারণে জেলের আত্মহত্যা ফটিকছড়িতে সাপের কামড়ে শিশুর মৃত্যু কলকাতার সিনেমায় কাস্টিং ডিরেক্টর জাহিদ চৌধুরী প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার মুছলিহীন রাজাপুর শহর কমিটির সভাপতি নির্বাচিত হলেন তানভীর রশিদ যশোরে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অবৈধ বালু উত্তোলনে চুনারুঘাটে ৩ লাখ টাকা জরিমানা শিবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে প্রতিমন্ত্রীর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টাও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় ভূমিহীনদের বসত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ: এলাকা ছাড়া ভুক্তভোগীরা মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক শেরপুরে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন গোয়াইনঘাটে বিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছরে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন মুকসুদপুরে নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা গ্রিন এন্ড ক্লিন দিনাজপুর গড়ার লক্ষে সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্বোধন সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা ও কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা বরিশালের হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন হোমনায় ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টটিভদের প্রতিবাদ সভা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সার্থে কক্সবাজার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : কক্সবাজার সিএসও-এনজিও ফোরাম মায়ের আর্তনাদ: “পুলাডারে ৫ বছরের জেল দেন স্যার ১ বছরের কারাদণ্ড দিলেন ইউএনও

প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

মাসুম খান,ঝালকাঠি
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:০০ অপরাহ্ন

প্রতিবন্ধী শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি ও জীবনমুখী প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করতে হবে।

তাহলেই তারা সমাজ ও রাষ্ট্রের বোঝা নয়, সম্পদে পরিণত হবে। এভাবেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার।

ঝালকাঠিতে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের আয়োজনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার (১২ মে) সকালে শহরের সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তাদের মেধা ও সক্ষমতা বিকাশে পরিবার, শিক্ষক এবং সমাজের সবাইকে আন্তরিক হতে হবে।

তিনি আরও বলেন, অনেক প্রতিবন্ধী শিশু সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণ পেলে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছে। তাই তাদের অবহেলা না করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম বাড়ানো জরুরি।

জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মমিন উদ্দনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, ম্যানেজিং কমিটির সদস্য অ্যাড. রেজাউল হক আজিম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. লুৎফুন্নেচ্ছা প্রমুখ।

সভায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, অধিকার, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পরিবার ও সমাজের পাশাপাশি সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।


এই বিভাগের আরো খবর