মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
অফিসে অনিয়মিত এলজিইডির প্রধান প্রকৌশলী সেবায় ভোগান্তি, বাড়ছে ফাইলজট. সাক্ষাৎ প্রার্থীদের ক্ষোভ ডিসিআরভুক্ত জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের বসবাস নিশ্চিতের দাবি কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা হাসপাতালে রোগীর আর্তনাদ, নিচে নার্সদের ব্যান্ড পার্টি ও উদ্দাম নাচ আনোয়ারায় আলোচিত গৃহবধূ মৃত্যু: অভিযুক্ত স্বামী আটক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে মন্ত্রিসভায় দেখতে চায় প্রকৌশলী সমাজ কাউখালীতে পারিবারিক কলহের কারণে জেলের আত্মহত্যা ফটিকছড়িতে সাপের কামড়ে শিশুর মৃত্যু কলকাতার সিনেমায় কাস্টিং ডিরেক্টর জাহিদ চৌধুরী প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার মুছলিহীন রাজাপুর শহর কমিটির সভাপতি নির্বাচিত হলেন তানভীর রশিদ যশোরে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অবৈধ বালু উত্তোলনে চুনারুঘাটে ৩ লাখ টাকা জরিমানা শিবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে প্রতিমন্ত্রীর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টাও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় ভূমিহীনদের বসত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ: এলাকা ছাড়া ভুক্তভোগীরা মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক শেরপুরে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন গোয়াইনঘাটে বিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছরে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন মুকসুদপুরে নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা গ্রিন এন্ড ক্লিন দিনাজপুর গড়ার লক্ষে সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্বোধন সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা ও কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা বরিশালের হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন হোমনায় ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টটিভদের প্রতিবাদ সভা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সার্থে কক্সবাজার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : কক্সবাজার সিএসও-এনজিও ফোরাম মায়ের আর্তনাদ: “পুলাডারে ৫ বছরের জেল দেন স্যার ১ বছরের কারাদণ্ড দিলেন ইউএনও

আনোয়ারায় আলোচিত গৃহবধূ মৃত্যু: অভিযুক্ত স্বামী আটক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

আনোয়ারায় গৃহবধূ হালিমা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামী হাফেজ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সোমবার নগরীর চকবাজার আধুনিক চক সুপার মার্কেটের সামনে অভিযান পরিচালানা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার মিজানুর রহমান (৩২) আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া এলাকার আব্দুল নবী মেম্বারের ছেলে।

র‌্যাব জানায়, হালিমা আক্তার আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চন মুন্সিবাড়ির মোহাম্মদ ইসহাকের মেয়ে। ২০২৩ সালের ২৫ অক্টোবর পারিবারিকভাবে তার বিয়ে হয় মিজানুর রহমানের সঙ্গে। তাদের সংসারে দেড় বছর বয়সী মিশকাতুল জান্নাত নামে একটি কন্যাসন্তান রয়েছে।
পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। এ নিয়ে একাধিকবার সামাজিক বৈঠকও হয়। হালিমার পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় একপর্যায়ে তারা ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তবে সম্প্রতি শ্বশুরের অসুস্থতার কথা বলে হালিমাকে আবার শ্বশুরবাড়িতে নেওয়া হয়।

গত ১০ মে ভোরে মিজানুর রহমান ফোন করে হালিমার পরিবারকে জানান, তিনি আত্মহত্যা করেছেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ঘরের টিনের চালের বীমের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় হালিমার মরদেহ দেখতে পান। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও দেখা যায় বলে পরিবারের সদস্যরা দাবি করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। হালিমার পরিবারের অভিযোগ, তাকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা হিসেবে ঘটনাটি সাজানোর চেষ্টা করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় হালিমার বাবা মোহাম্মদ ইসহাক বাদী হয়ে আনোয়ারা থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, নগরী থেকে র‌্যাব-৭ তাকে আটক করেছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর