সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়নের উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জে ভাগ্নিকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে, মামা আটক হাটহাজারীর ঐতিহ্যবাহী লাল মরিচ দেশসেরা, বিদেশেও রপ্তানি হচ্ছে লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ৪৫ পরিবার পেল ঢেউটিন ও সেলাই মেশিন টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো উলিপুরে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানের যাওয়া আসা রাস্তা টেক্সটাইল খাতের আধুনিকায়নে সরকারি সহায়তা প্রয়োজন : প্রতিমন্ত্রী বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে রাজমিস্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার ফুলপুরে সৌন্দর্যবর্ধনে ফুলের চারা রোপণ করলেন এসিল্যান্ড শফিকুল ইসলাম মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত পদ্মা নদী থেকে ৫ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা যুব সমাজকে উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না: আরিফুল হক চৌধুরী ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট এর উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী “ক্লিন এয়ার, হেলদি ফিউচার” ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরির কোনো বিকল্প নেই গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন পটুয়াখালীর দুমকিতে খাল খনন কাজে বাধা দেওয়ার অভিযোগ কৃষ্ণচূড়ার সৌন্দর্যে আনোয়ারার সিইউএফএল সড়ক জনপ্রিয় হয়ে উঠছে ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম ব্যাচে ভর্তি শুরু এবছরেই, নতুন দিগন্তের সূচনা ​শান্তি রক্ষার নোটিশে ফসল ধ্বংস:দুই লাখের ঋণে নিঃস্ব বর্গা চাষী সুজাত পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের উদ্দ্যেগে বিনা মূল্যে চক্ষু সেবা ক্যাম্প ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হালদা নদীর প্রাণ ফেরাতে পাহাড়ের উজানে চলছে কর্মযজ্ঞ গজারিয়ায় মহাসড়কে জনতার ঢল, হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান ‎নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও মেলেনি শিশু হুমায়রার সন্ধান অনলাইন জুয়া, চাঁদাবাজি ও মাদক দমনে কঠোর অবস্থান নেবে পুলিশ : সাতক্ষীরার এসপি মারা গেছেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের এমডি মিজানুর রহমান সিনহা

ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়নের উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী

রফিকুল ইসলাম(নান্দাইল) প্রতিনিধি
রবিবার, ১৭ মে, ২০২৬, ১:৫৯ অপরাহ্ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু করেছে।

স্বল্প আয়ের পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়াই ছিল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার। যা আজ দেশের দ্বিতীয় পর্যায়ে ২০টি জেলার মধ্যে ময়মনসিংহের নান্দাইলের একটি এলাকায় শুরু হয়েছে। তিনি শনিবার বিকালে নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আরও বলেন, নারীর ক্ষমতায়নের অংশ হিসাবে আজ এ এলাকায় ফ্যামিলি কার্ড চালু হলো। প্রতি মাসে এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন সুবিধাভোগীরা।
উক্ত অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি ) সালাহ উদ্দিন মাহমুদ সহ প্রমুখ।

এ সময় উক্ত অনুষ্ঠানে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্টে ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর