মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের কমিটি গঠন ফুলপুরে রাস্তা পারাপারের সময় কভার ভ্যানের চাপায় প্রাণ গেল দোকানির নবীনগরে ঋষিপাড়ার অবহেলিত জনগন লাশ বহনের জন্য রাস্তা পেল ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ কাঠালিয়ায় শ্রমিক দলের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা আনোয়ারায় যুবককে ছুরিকাঘাত, প্রধান আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ সোনারগাঁয়ে চাঞ্চল্যকর উমায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, জামিন নামঞ্জুর পাইকগাছায় ভূমিহীনদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের ভাড়া বাসা থেকে নববধূর লাশ উদ্ধার মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পৌরশহরে সড়ক-ড্রেন উন্নয়ন কাজে ধীরগতি, ভোগান্তিতে পথচারীরা উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু গাজীপুরে ডাকাতদের লুট করা আট গরু উদ্ধার, আটক ৪ শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে নিহত ১ আহত ১৫ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীকে গুলির ঘটনায় প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা নয়, উন্নয়নের অংশ হিসেবে দেখছে সরকার শিক্ষার্থীদের গ্রাফিতি ইস্যু, ১২ ঘন্টার আগেই গণবিজ্ঞপ্তি প্রত্যাহার বগুড়ায় জমি নিয়ে বিরোধে বগুড়ায় নিহত দুই চাচাতো ভাই দেশ বর্তমানে নানা অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে : দেবপ্রিয় ভট্টাচার্য আজও উত্তাল ডুয়েট: ভিসির নিয়োগ বাতিলে অনড় শিক্ষার্থীরা বাংলাদেশের ই-কমার্স: সবচেয়ে বড় বাধা কি সত্যিই “লজিস্টিক সংকট” — নাকি এটি আমাদের পরবর্তী অর্থনৈতিক বিপ্লবের সুযোগ? ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান হেফাজতে ইসলামে বিভক্তি নেই: বিশেষ বৈঠকের সিদ্ধান্ত কাউখালীতে চাঞ্চল্যকর ৬টি ডাকাতি মামলার পলাতক আসামি আল-আমিন গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ মুন্সীগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার একসঙ্গে ৯ গান নিয়ে আসছেন রাজীব শাহ্‌

গাজীপুরে ডাকাতদের লুট করা আট গরু উদ্ধার, আটক ৪

সাদ্দাম হোসেন অনন্ত, গাজীপুর
সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:১৪ অপরাহ্ন

গাইবান্ধা থেকে কোরবানির হাটের জন্য কেনা আটটি গরু নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে রওনা হওয়া একদল গরু ব্যবসায়ী গাজীপুরে ডাকাতির শিকার হয়েছেন।

পরে অভিযান চালিয়ে লুট হওয়া সাতটি জীবিত গরু ও একটি গরুর জবাইকৃত মাংস উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। রোববার (১৭ মে) ভোর সাড়ে চারটার দিকে গাজীপুরের নাওজর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, গাইবান্ধার বরাতখালী গরুর হাট থেকে গরু কিনে একটি পিকআপে বোঝাই করে তারা ফতুল্লার দিকে যাচ্ছিলেন। পথে নাওজর এলাকায় পৌঁছালে একটি হাইএস গাড়ি তাদের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্রধারী কয়েকজন ডাকাত গরু ব্যবসায়ী ও পিকআপচালককে মারধর করে আহত করেন। একপর্যায়ে তাঁদের হাত-পা বেঁধে পাশের জঙ্গলে ফেলে রেখে পিকআপভর্তি আটটি গরু নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা।

ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা জানান, ভোরে নাওজর এলাকায় পৌঁছানোর পর একটি গাড়ি সামনে এসে পথরোধ করে। পরে কয়েকজন অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের হাত-পা বেঁধে মারধর করে গুরুতর আহত করে গরুগুলো নিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁরা কালিয়াকৈর থানায় গিয়ে অভিযোগ দেন।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, ঘটনাটি আমাদের থানার আওতাভুক্ত না হলেও মানবিক বিবেচনায় আমরা দ্রুত ব্যবস্থা নিই। অভিযোগ পাওয়ার পর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান চালানো হয়। পরে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় রিফাত ইলেকট্রনিক্সের সামনে তাসলিমা গোস্ত বিতান থেকে সাতটি জীবিত গরু ও একটি গরুর জবাইকৃত মাংস উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ডাকাতির ঘটনাস্থল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার আওতাধীন হওয়ায় পরে আটক ব্যক্তিদের ও উদ্ধার করা গরুগুলো বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপপরিদর্শক (এসআই) শিবলু বলেন, আটক ব্যক্তিদের থানায় হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরো খবর