মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের কমিটি গঠন ফুলপুরে রাস্তা পারাপারের সময় কভার ভ্যানের চাপায় প্রাণ গেল দোকানির নবীনগরে ঋষিপাড়ার অবহেলিত জনগন লাশ বহনের জন্য রাস্তা পেল ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ কাঠালিয়ায় শ্রমিক দলের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা আনোয়ারায় যুবককে ছুরিকাঘাত, প্রধান আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ সোনারগাঁয়ে চাঞ্চল্যকর উমায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, জামিন নামঞ্জুর পাইকগাছায় ভূমিহীনদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের ভাড়া বাসা থেকে নববধূর লাশ উদ্ধার মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পৌরশহরে সড়ক-ড্রেন উন্নয়ন কাজে ধীরগতি, ভোগান্তিতে পথচারীরা উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু গাজীপুরে ডাকাতদের লুট করা আট গরু উদ্ধার, আটক ৪ শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে নিহত ১ আহত ১৫ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীকে গুলির ঘটনায় প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা নয়, উন্নয়নের অংশ হিসেবে দেখছে সরকার শিক্ষার্থীদের গ্রাফিতি ইস্যু, ১২ ঘন্টার আগেই গণবিজ্ঞপ্তি প্রত্যাহার বগুড়ায় জমি নিয়ে বিরোধে বগুড়ায় নিহত দুই চাচাতো ভাই দেশ বর্তমানে নানা অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে : দেবপ্রিয় ভট্টাচার্য আজও উত্তাল ডুয়েট: ভিসির নিয়োগ বাতিলে অনড় শিক্ষার্থীরা বাংলাদেশের ই-কমার্স: সবচেয়ে বড় বাধা কি সত্যিই “লজিস্টিক সংকট” — নাকি এটি আমাদের পরবর্তী অর্থনৈতিক বিপ্লবের সুযোগ? ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান হেফাজতে ইসলামে বিভক্তি নেই: বিশেষ বৈঠকের সিদ্ধান্ত কাউখালীতে চাঞ্চল্যকর ৬টি ডাকাতি মামলার পলাতক আসামি আল-আমিন গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ মুন্সীগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার একসঙ্গে ৯ গান নিয়ে আসছেন রাজীব শাহ্‌

পাইকগাছায় ভূমিহীনদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মানছু্র রহমান জাহিদ, পাইকগাছা
সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:২১ অপরাহ্ন

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের পার রামনাথপুর গ্রামে ৫৬ টি ভুমিহীন পরিবারের প্রতি হামলা, জমি দখল, বাড়ী-ঘর ভাংচুর – অগ্নি সংযোগ, অতঃপর তাদের নামে কাউন্টার মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচী পালন করেছেন আঞ্চলিক ভুমিহীন সংগঠন।
কর্মসুচীর মধ্যে মানববন্ধন, প্রতিবাদ সভা, বিক্ষোভ, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদের প্রশাসকের কাছে স্মারকলিপ প্রদান করা হয়েছে।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক ভূমিহীন সংগঠনের সভাপতি নারায়ন চন্দ্র মন্ডল।
এ সময় বক্তব্য রাখেন, নিজেরা করি সংগঠনের বিভাগীয় সমন্বয়ক কামাল হোসেন, অঞ্চল সমন্বয়ক সাহাদুল ইসলাম, পাইকগাছা কর্মসূচি সংগঠক রাশেদুজ্জামান, সাবেক ইউপি সদস্য এসএম আফজাল হোসেন, ভুমিহীন সংগঠক রোকেয়া বেগম, সবিতা ঢালী, চপলা বিশ্বাস, বিজন বিশ্বাস, মাহবুব জোয়াদ্দার, মরিয়ম বেগম ও কল্যাণী গাইন।
উল্লেখ্য গত ১০ মে বিকেলে পার রামনাথপুর মৌজায় ৫৬ টি ভুমিহীন পরিবারের উপর হামলা চালিয়ে বাড়ীর নারী পুরুষদের উপর অমানবিক অত্যাচার করে।
এ ব্যাপারে থানায় মামলার খবর জানতে পেরে গভীর রাতে দুটি পরিবারের বাড়ী ঘর পুড়িয়ে ভস্মীভূত করে দেয়। এ সময় লুটপাট করে ঘেরের মাছ ও বাড়ীর জিনিসপত্র।
পরের দিন ভুমিহীনদের নামে থানায় একটি কাউন্টার মামলা করে। আর এ মামলার প্রতিবাদে সোমবার পাইকগাছা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের উপর উক্ত মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে ভূমিহীন সংগঠনসহ ভুক্তভোগীরা।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদের প্রশাসক বরাবর ন্যায়বিচার দাবী করে স্মারকলিপি প্রদান করা হয়। প্রতিবাদ সভায় বক্তরা সন্ত্রাসী ভুমিদস্যুদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী করে বলেন, ভুমিহীনদের জানমালের নিরাপত্তা না দিলে অসহায় পরিবারগুলো ঠিকানাবিহীন চলাচল করবে।


এই বিভাগের আরো খবর