শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করে পরিবেশ দূষণ ও জন দুর্ভোগ সৃষ্টি করায় এক খামারিকে অর্থ দন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৪ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলার গদাইপুর গ্রামে জৈনক শাহিনুর রহমানের গবাদিপশুর খামারে বিশেষ এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী।
স্থানীয় সূত্রে জানা যায়, গদাইপুর গ্রামের ওই খামারি দীর্ঘদিন ধরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে বসতবাড়ির পাশে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করে আসছিলেন। খামারের বর্জ্য ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন পার্শ্ববর্তী বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ওই খামারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, খামারের বর্জ্য নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ ও মশার উপদ্রব সৃষ্টি হয়েছে। যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এসব অপরাধের দায়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ওই খামারিকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল।

এ ছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী জানান, “পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতি করে কোনো ব্যবসা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” একই সাথে তিনি সকল খামারিকে স্বাস্থ্যবিধি মেনে এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক নিয়ম অনুসরণ করে খামার পরিচালনার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর