মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের কমিটি গঠন ফুলপুরে রাস্তা পারাপারের সময় কভার ভ্যানের চাপায় প্রাণ গেল দোকানির নবীনগরে ঋষিপাড়ার অবহেলিত জনগন লাশ বহনের জন্য রাস্তা পেল ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ কাঠালিয়ায় শ্রমিক দলের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা আনোয়ারায় যুবককে ছুরিকাঘাত, প্রধান আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ সোনারগাঁয়ে চাঞ্চল্যকর উমায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, জামিন নামঞ্জুর পাইকগাছায় ভূমিহীনদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের ভাড়া বাসা থেকে নববধূর লাশ উদ্ধার মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পৌরশহরে সড়ক-ড্রেন উন্নয়ন কাজে ধীরগতি, ভোগান্তিতে পথচারীরা উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু গাজীপুরে ডাকাতদের লুট করা আট গরু উদ্ধার, আটক ৪ শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে নিহত ১ আহত ১৫ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীকে গুলির ঘটনায় প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা নয়, উন্নয়নের অংশ হিসেবে দেখছে সরকার শিক্ষার্থীদের গ্রাফিতি ইস্যু, ১২ ঘন্টার আগেই গণবিজ্ঞপ্তি প্রত্যাহার বগুড়ায় জমি নিয়ে বিরোধে বগুড়ায় নিহত দুই চাচাতো ভাই দেশ বর্তমানে নানা অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে : দেবপ্রিয় ভট্টাচার্য আজও উত্তাল ডুয়েট: ভিসির নিয়োগ বাতিলে অনড় শিক্ষার্থীরা বাংলাদেশের ই-কমার্স: সবচেয়ে বড় বাধা কি সত্যিই “লজিস্টিক সংকট” — নাকি এটি আমাদের পরবর্তী অর্থনৈতিক বিপ্লবের সুযোগ? ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান হেফাজতে ইসলামে বিভক্তি নেই: বিশেষ বৈঠকের সিদ্ধান্ত কাউখালীতে চাঞ্চল্যকর ৬টি ডাকাতি মামলার পলাতক আসামি আল-আমিন গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ মুন্সীগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার একসঙ্গে ৯ গান নিয়ে আসছেন রাজীব শাহ্‌

শিক্ষার্থীদের গ্রাফিতি ইস্যু, ১২ ঘন্টার আগেই গণবিজ্ঞপ্তি প্রত্যাহার

মাহফুজ জাহিদ
সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:০৫ অপরাহ্ন

চট্রগ্রাম নগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে জারি করা গণবিজ্ঞপ্তি ১২ ঘণ্টা না পেরোতেই প্রত্যাহার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ সোমবার (১৮ মে) সকাল ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত নতুন বিজ্ঞপ্তিতে আগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসে।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় জারি করা আগের গণবিজ্ঞপ্তি সোমবার সন্ধ্যা ৭টা থেকে প্রত্যাহার করা হয়েছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এদিকে বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ভিডিওতে দেখেছি, গ্রাফিতি করতে আসা কিছু মেয়ের পুলিশের সঙ্গে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়েছে। আমি তখনি ১৪৪ ধারা উঠিয়ে দিতে পুলিশকে রিকুয়েস্ট করেছি। যাদের ইচ্ছে তারা গ্রাফিতি করুক। প্রয়োজনে হোম মিনিস্ট্রিতে কথা বলেন। চারটা-সাড়ে চারটার দিকে আমাকে পুলিশ কমিশনার ফোন করেছিলেন। তিনি ঢাকা থেকে পারমিশন পেয়েছেন, উইথড্র করে দেবেন।

তিনি আরও বলেন, আমি পুলিশকে বলেছি সম্ভব হলে সন্ধ্যা ৬টা থেকেই গ্রাফিতি করার অনুমতি দিয়ে দেন।

এর আগে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা এবং গ্রাফিতি আঁকতে আসা শিক্ষার্থীদের পুলিশি হয়রানির অভিযোগে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় চট্টগ্রাম মহানগর এনসিপি। এর অংশ হিসেবে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নগরীর টাইগারপাস মোড়ে ‘গ্রাফিতি অঙ্কন কর্মসূচি’ পালন শুরু করে দলটির নেতাকর্মীরা।


এই বিভাগের আরো খবর