শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া মাদ্রাসা মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারী ও পরবর্তী হামলার ঘটনায় মুফতি শফিকুল ইসলামকে জড়ানোতে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরেজমিনে স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট উভয় পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার (১৬ জুন) বাহিরদিয়া মাদ্রাসা মাঠে মাদ্রাসার শিক্ষার্থীরা ফুটবল খেলতে গেলে স্থানীয় আবু বক্কর মোল্লার ছেলে ছিয়ামের সঙ্গে মুফতী শফিকুল ইসলামের ছেলে মুসাসহ কয়েকজন শিক্ষার্থীর কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেন।
ভুক্তভোগী শিক্ষার্থী ও স্থানীয় এক দোকানদারের দাবি, ঘটনার কিছুক্ষণ পর মাগরিবের নামাজের আগে মাদ্রাসার টিউবওয়েলে অজু করতে যাওয়ার সময় ছিয়ামসহ ৮ থেকে ১০ জন যুবক লাঠিসোটা নিয়ে মুসা ও অপর দুই শিক্ষার্থীর ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। মুসার মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে এবং রক্তপাত হয়। এ ঘটনার খবর পেয়ে মুসার স্বজন ও প্রতিবেশীরা ক্ষুব্ধ হয়ে ছিয়ামের বাড়িতে গিয়ে হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে ছিয়াম মাগরিবের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ফুটবল মাঠে কথা-কাটাকাটির ঘটনা ঘটেছিল। পরে বাড়িতে ফিরে দেখেন মুফতী শফিকুল ইসলামের লোকজন তার বাড়িতে হামলা চালিয়ে ঘরের টিন ও দরজা ক্ষতিগ্রস্ত করেছে এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে।

আবু বক্কর মোল্লা মোবাইল ফোনে বলেন, “ খেলার মাঠে কী হয়েছে, তা আমি জানি না। আমার বাড়িতে হামলার সময় আমি বাড়িতে ছিলাম না। পরে ফিরে শুনি, মুফতী শফিকুল ইসলামের লোকজন হামলা করে লুটপাট করে নিয়ে গেছে। আমি তাকে ফোন করলে তিনি স্থানীয় সিরাজ মোল্লাকে নিয়ে আমার বাড়িতে আসেন। এ বিষয়টি সত্য।”

এ বিষয়ে মুফতী শফিকুল ইসলাম বলেন, আবু বক্কর মোল্লা ফোনে বিষয়টি জানালে তিনি সঙ্গে সঙ্গে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করেন এবং পরে ঘটনাস্থলে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি ক্ষতিগ্রস্ত ঘরের টিন মেরামতের ব্যয় বহনের আশ্বাসও দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ঘটনার পরও তাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, যার তীব্র নিন্দা জানান তিনি।

স্থানীয় ব্যক্তি সিরাজ মোল্লা জানান, মারামারির ঘটনায় মুফতী শফিকুল ইসলাম সরাসরি সম্পৃক্ততার বিষয়টি তিনি জানেন না। তিনি বলেন, “বিষয়টি নিয়ে আগামী রবিবার বিকেল ৩টায় স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হবে।”

ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

তবে স্থানীয়রা শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন।


এই বিভাগের আরো খবর