ফরিদপুরের নগরকান্দায় ‘ গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমুহের অংশ গ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন ‘ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৭ জুন) সকাল ১১ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে নগরকান্দা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন – ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে নগরকান্দা উপজেলা ম্যানেজার রুবিনা বেগমের সভাপতিত্বে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করন ৩য় পর্যায় প্রকল্পের জেলা ম্যানেজার এস এম শরীফুল ইসলাম। কর্মশালায় অংশ গ্রহন করেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজিব হোসেন, নগরকান্দা থানার সেকেন্ড অফিসার ইরান হোসেন,
দৈনিক খোলাচোখ পত্রিকার সস্পাদক মাহাবুব আহাদ সহ সরকারি ও বেসরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্বল্প সময় ও স্বল্প ব্যয়ে গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।