সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর)
সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:০১ অপরাহ্ন

গত এক বছর আগে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইনে সংবাদ প্রচারের পরও আজও হয়নি ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি।

৫০টি পরিবার নিয়ে গড়ে ওঠে ছোট্ট এই গ্রামটি। নেই কোন যাতায়াতের রাস্তা। অবহেলায় পড়ে আছে ওই গ্রামের সাধারণ মানুষ। এবার রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বল্লভদি ইউনিয়ন পরিষদ ভবন ও পিসনাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে আঁধা কিলোমিটার দূরে গ্রামটি অবস্থিত। গ্রামে রয়েছে একটি কওমি মাদ্রাসা ও মসজিদ। প্রায় দুই যুগ আগে গ্রামে বসতি স্থাপন হলেও নেই ঢুকার কোন রাস্তা। ওই গ্রামে ৫০টি পরিবারের বসবাস। মাত্র ১শ মিটার রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে গ্রামের ছোট-বড় সবাই। শুধু সোনাডাঙ্গী নয় আশপাশের আরো কয়েক গ্রামের মানুষের প্রয়োজন হয়ে পড়েছে ওই ১শ মিটার রাস্তা। গ্রামের মধ্যেদিয়ে পায়ে হাঁটার রাস্তা থাকলেও গ্রাম থেকে বের হওয়ার বা ঢুকার কোনো রাস্তা নেই। এই রাস্তাটা হলেই গ্রামবাসী উপকৃত হবে।

সোনার ডাঙ্গী গ্রামবাসী ও স্থানীয়রা জানান, শতভাগ বিদ্যুতায়িত গ্রামে প্রায় অর্ধশত পরিবারে ভোটার সংখ্যা শতাধিক। রয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী যারা প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় লেখাপড়া করে। গ্রামের মানুষের প্রধান পেশা কৃষি। গ্রামের সবাই মুসলিম ধর্মের অনুসারী।

তারা আরো জানান, শিশুদের স্কুল ও মাদ্রাসায় যেতে অনেক কষ্ট হয়। ১২ মাসই তাদের কষ্ট থাকে। গ্রামের মানুষ অসুস্থ হলে, দ্রুত হাসপাতালে নিতে ব্যাঘাত ঘটে। কৃষকের ফসল মাথায় করে নিয়ে যেতে হয় হাট বাজারে। গ্রামের উল্টো পাশে রয়েছে বিশাল ফসলের মাঠ। সেখান থেকে ফসল সংগ্রহ করতে উৎপাদন খরচ ও ঝুকি বেড়ে যায়। রাস্তা না থাকায় পুলিশের গাড়ি, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি সহ জরুরি সেবার কোন গাড়িই প্রবেশ করতে পারে না। গাড়ি তো দুরের কথা বাইসাইকেল বা পায়ে হাটার কোন ব্যবস্থা নাই। গ্রামবাসী সরকারের কাছে রাস্তাটি করে দেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য দিদার ফকির বলেন, চেয়ারম্যান মহোদয় সহ আমরা বেশ কয়েকবার পদক্ষেপ নিয়েছি। কিন্তু একটু সমস্যা থাকায় পারি নাই। এবার জোর দিয়ে চেষ্টা করবো। এমনকি নিজেরাও রাস্তার জন্য জায়গা দিবো।

বল্লভদী ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, রাস্তা না থাকার কারনে সোনাডাঙ্গী গ্রামের মানুষের চলাচল করতে অনেক কষ্ট হয়। আমি বেশ কয়েকবার পদক্ষেপে নিয়ে ব্যার্থ হয়েছি। মুল সমস্যা ওই গ্রামে যাওয়ার জন্য সরকারী কোন হালট নেই। জমির মালিকরা রাস্তা করার জন্য জায়গা দিতে চেয়েছে। রাস্তার জন্য উপজেলা নির্বাহী অফিসার স্যারকে জানানো হবে।

এই বিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন বলেন, কাউকে পিছনে ফেলে নয়, আমরা চাই এই সালথার সব মানুষই সরকারি যে সুযোগ সুবিধা আছে তার কোনোটি থেকেই যেন তারা বঞ্চিত না হয়।

তিনি বলেন, আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে, বল্বভদী ইউনিয়নের সোনারডাঙ্গী গ্রামের মানুষের যাতায়াতের কোন রাস্তা নেই। আপনাদের এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে নিয়ে ওই গ্রামে যাব। মানুষের যাওয়ার পথে যে রাস্তা দরকার, যদি ওইখানের মানুষ রাস্তা করার জন্য জায়গা ছেড়ে দেন, তাহলে আমরা এক মাসের মধ্যে রাস্তা নির্মাণের ব্যবস্থা করবো। সে ক্ষেত্রে তাদের সহযোগিতা আমাদের প্রয়োজন।


এই বিভাগের আরো খবর