দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কনাহার ডাঙ্গা গ্রামের বাসিন্দারা ও ঘাটপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী শওকত আলীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
আজ সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় স্থানীয় নিমতলা মোড়ে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধনে অংশনেন সংশ্লিষ্ট এলাকাবাসীর নারী ও পুরুষেরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শাহেদ আলী মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে এলাকার যুবসমাজ মাদকের ভয়াবহ প্রভাবের মুখে পড়ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ফুলবাড়ী এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। তারা দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ভূমিকা পালন করতে হবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
তবে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।