মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়া–ময়মনসিংহ সড়কে জনদুর্ভোগ চরমে, ২১ কিলোমিটার ‘মরণফাঁদ’ স্বপ্ন পুরণ করতে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ ও আরিফ ঘাটাইলে বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত ফটিকছড়িতে চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য, আটক ৫ নারী ফটিকছড়িতে ১৮ জেলে পরিবারকে ছাগল ও ছাগলঘর প্রদান ফটিকছড়ি হেয়াকো বনানী কলেজের সভাপতি হলেন মোজাম্মেল হায়দার চৌধুরী তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার

স্বপ্ন পুরণ করতে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ ও আরিফ

সুজন আহমেদ, মাদারগঞ্জ (জামালপুর)
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:৫৪ অপরাহ্ন

স্বপ্ন পুরণ করতে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত হলেন মাদারগঞ্জের যুবক মফিজ (২২) ও আরিফ ( ২৮) । রাশিয়ায় নিহত মফিজ অত্র উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা এলাকার বানু প্রামাণিকের ছেলে অপরজন সিধুলী ইউনিয়নের রায়ের ছড়া গ্রামের তারা মিয়ার ছেলে আরিফ।

সোমবার মাদারগঞ্জ উপজেলার চর গুজামানিকা এলাকা ও রায়ের ছড়া এলাকায় নিহতের বাড়ীতে চলছে শোকের মাতম। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে ড্রোন হামলায় নিহত মফিজ (২২) ও আরিফ (২৮) অনেক স্বপ্ন নিয়ে রাশিয়া গিয়ে ছিল। দুই ভাই ও এক বোনের মধ্যে মফিজ ছিল বড়। গত মে মাসের ৭/৮ তারিখে রাশিয়ার উদ্দেশ্যে পাড়ি জমায় মফিজ ও আরিফ । রোববার পরিবারের লোকজন জানতে পারে মফিজ ও আরিফ ড্রোন হামলায় মারা গেছে। নিহত আরিফ এর ২ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

নিহত মফিজ এর ছোট ভাই মেহেদী জানান যাওয়ার ৭ দিন পর ফোন দিছিলো’ আমার মাথার চুল নাই ন্যাড়া করে দিয়েছে। আর ফোন দেয়নি ২৯ মে ফোন দিয়েছিল বলতেছে আমি ভাঙ্গারির নিচে আছি। আমারে সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিবে। আমরা বিষয়টা সরকারের কাছে অবগত করলেও ফিরাতে পারলাম না। আমরা জানতে পারলাম ১০ জন মারা গেছে তার মধ্যে আমার ভাই ও আছে। আমার ভাই মারা গেছে তার মরদেহ দেশের আনার জন্য সরকারের কাছে সহযোগিতা চাই।
নিহত মফিজের চাচা বাবু জানান আমার ভাতিজা মফিজ মিয়া উন্নত জিবন যাপনের জন্য রাশিয়ায় পাড়ি জমায়। দালাল কর্তৃক যে ভিসা দেওয়ার কথা ছিল সে ভিসা না দিয়ে তাকে রাশিয়া সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। ২৯ লাখ টাকায় তাকে বিক্রি করে দেয়। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই এই দালাল চক্রের উপযুক্ত শাস্তি চাই। আমার ভাতিজার লাশ টা দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানাই।
নিহত আরিফ এর বাবা তারা মিয়া কান্না জড়িত কন্ঠে জানান আমার ছেলেকে ঐ দেশের সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে দালালরা। দালালদের শাস্তি চাই আমাদের । আরিফ মারা গেছে ঐখান থেকে কেউ জানাইছে। সরকারের কাছে অনুরোধ আমার ছেলেকে জীবিত অথবা মৃত দেশে ফেরত চাই।


এই বিভাগের আরো খবর