চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হিজরি নববর্ষ ১৪৪৮ উদযাপনকে সামনে রেখে ‘আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদ’-এর ২০২৬–২০২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সমাজের আলেম, শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী ও তরুণ সংগঠকদের সমন্বয়ে গঠিত এ কমিটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রত্যাশা দেখা গেছে। গতকাল রোববার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় অনুষ্ঠিত এক জরুরি সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে মাওলানা মনির আহমদ আনোয়ারীকে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ আলী আকবর (সুমন)। উপদেষ্টা হিসেবে রয়েছেন হাফেজ মাওলানা ক্বারী নঈম উদ্দিন চিশতি, মাওলানা সোলাইমান আনসারী ও মুহাম্মদ জামাল উদ্দীন।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আরিফ মঈন উদ্দীন (মনির) এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শেখ আব্দুল্লাহকে। সিনিয়র সহসভাপতি হয়েছেন মাওলানা মুফতি মনিরুজ্জামান রেজভী। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মুহাম্মদ আক্তারুজ্জামান কাদেরী, মুহাম্মদ আরিফুল ইসলাম ও মুহাম্মদ জাবেদ।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শায়ের মুহাম্মদ আশরাফুজ্জামান চিশতি এবং সহকারী সাধারণ সম্পাদক হিসেবে শায়ের মোহাম্মদ রফিকুল ইসলাম কাদেরী মনোনীত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন শায়ের মেহেদী হাসান নুর খাঁন। সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জাবেদ ইকবাল ও মোহাম্মদ মোরশেদ মান্নান।
অর্থ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ ইলিয়াছকে এবং সহকারী অর্থ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আবদুল রহিম। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন শায়ের মোহাম্মদ জুবায়ের রেজা এবং সহকারী দপ্তর সম্পাদক হয়েছেন এস.এম আতিকুল হাসান ইউচুপ
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মুহাম্মদ নাছির উদ্দিন জামীল এবং সহকারী প্রচার সম্পাদক হয়েছেন মোহাম্মদ শাহজাহান। প্রকাশনা সম্পাদক হিসেবে হাফেজ মোহাম্মদ পারভেজ রোজা, ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ বোলাল উদ্দিন রেজবী, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে হাফেজ মুহাম্মদ মিজান এবং ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ তাহের রেজা দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে হাফেজ আবু তাহের, মোহাম্মদ শহীদুল্লাহ ইসলাম, মোহাম্মদ আশরাফুল আলম, মোহাম্মদ শফি আলম, মোরশেদ কাদের সাগর ও মোহাম্মদ ফরহাকে।
নবগঠিত কমিটির নেতারা জানান, হিজরি নববর্ষ উপলক্ষে ধর্মীয় ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে। এসব আয়োজনের মাধ্যমে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধ সমাজের সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করা হবে।