শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

সাদ্দাম হোসেন, শ্রীপুর (গাজীপুর)
শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:০৬ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামে সেরার খালের ওপর নির্মিত প্রায় ৩৮ বছরের পুরোনো একটি সেতুর নিচের অংশ দেবে গেছে।

এতে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বন্ধ হয়ে গেছে যানবাহন ও মানুষের চলাচল। ফলে পটকা, বাউনি ও আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষকে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী ও ব্যবসায়ীরা।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পটকা থেকে বাউনি বাজারগামী বীর মুক্তিযোদ্ধা কবির প্রধান সড়কের ওপর অবস্থিত সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গত ১৬ জুন সেতুর নিচের একটি বড় অংশ দেবে যায়। একই সঙ্গে সেতুর বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। এরপর সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে স্থানীয় লোকজন সেতু দিয়ে সব ধরনের চলাচল বন্ধ করে দেন।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর নিচের অংশে বড় ধরনের ধস নেমেছে। কয়েকটি স্থানে কংক্রিট ভেঙে গেছে এবং ফাটল স্পষ্ট হয়ে উঠেছে। সেতুর দুই পাশে বাঁশ ও সতর্কতামূলক চিহ্ন বসিয়ে চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে প্রতিদিনের প্রয়োজনীয় কাজে মানুষকে কয়েক কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে।

পটকা গ্রামের বাসিন্দা শাহজাহান বলেন, সেতুটি অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। এখন নিচের অংশ দেবে যাওয়ায় নিরাপদে পারাপার করা সম্ভব নয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কৃষকেরা।

স্থানীয় বাসিন্দা সাজেদুল করিম বলেন, এটি এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়ক। সেতু বন্ধ থাকায় কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও ভোগান্তি দুটোই বেড়েছে। স্কুলশিক্ষার্থী কবির হোসেন বলে, প্রতিদিন এই সেতু দিয়েই স্কুলে যেতাম। এখন বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। এতে সময় বেশি লাগছে।

অটোরিকশাচালক আব্দুর রশিদ বলেন, সেতু দিয়ে প্রতিদিন যাত্রী পরিবহন করতাম। এখন যান চলাচল বন্ধ থাকায় আয় কমে গেছে। যাত্রীদেরও অতিরিক্ত পথ ঘুরে যেতে হচ্ছে।

পিকআপচালক সাইফুল ইসলাম বলেন, এ সেতু এলাকার ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ। সেতু বন্ধ হয়ে যাওয়ায় পরিবহন ব্যয় ও সময় দুটোই বেড়েছে।

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরুক আহমেদ বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বর্তমানে নিচের অংশ দেবে যাওয়ায় এবং ফাটল দেখা দেওয়ায় যানবাহন ও মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশলী কার্যালয়কে জানানো হয়েছে। দ্রুত নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটির বেহাল অবস্থার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সময়মতো ব্যবস্থা নেওয়া হলে বর্তমান পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।

শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, সেতুর নিচের অংশ দেবে যাওয়ার বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে সেতুটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে অস্থায়ীভাবে বিকল্প চলাচলের ব্যবস্থা করা হবে। দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সেতুটি অপসারণ করে সেখানে নতুন ও টেকসই একটি সেতু নির্মাণ করা হোক। না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে।


এই বিভাগের আরো খবর