শেরপুর শহরের প্রবেশদ্বার খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে ট্রাক চাপায় পা থেঁতলো গেলো আ: মান্নান নামে এক যুবকের। গুরতর আহত আ: মান্নান শহরের দিঘারপাড় এলাকার হালিম মিয়ার ছেলে।
২০ জুন শনিবার রাত ৮ টার দিকে খোয়ারপাড় মোড়ে অটো রিকশা থেকে নামতে গিয়ে পা ফসকে রাস্তায় চলাচল রত একটি মালবোঝাই ট্রাকের ( ঢাকা মেট্রো ট – ১৩৮০–২২) চাকার নিচে পড়লে তার এক পা সঙ্গে সঙ্গে মারাত্মক ভাবে থেতলে যায়। পরে স্থানীয় পথচারী ও দোকানীরা চিৎকার দিয়ে ড্রাইভার কে গাড়ি সরাতে বললে, মান্নান প্রাণে রক্ষা পায়। গুরতর আহত অবস্থায় তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দূর্ঘটনার পর চালক দ্রুত সটকে পড়ে। পরে পুলিশে খবর দেওয়া হলে শেরপুর সদর থানা পুলিশ চাল বোঝাই ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।